সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবের হস্তক্ষেপে দলের কোন্দল খানিকটা হলেও থামল৷ এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “পরিবার এবং দলের কোনও ফারাক নেই আমার কাছে৷ উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ আমার কাছে৷” এদিন যে কোনও বিতর্কিত বিষয়ে মন্তব্য করতেও অস্বীকার করেন সমাজবাদী পার্টি নেতা৷
অন্যদিকে, মুলায়ম সিং-এর ধমক খাওয়ার পর কিছুটা হলেও পিছু হঠতে বাধ্য হলেন অখিলেশ যাদব৷ যে শিবপাল যাদবকে নিয়ে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছিল সেই শিবপালকে মন্ত্রিসভায় ফেরাচ্ছেন অখিলেশ৷ সোমবার সপা-র সদর দফতরে অখিলেশ-শিবপাল-অমর সিংয়ের হাতাহাতির পর নেতাজির সঙ্গে দু’দফায় বৈঠক করেন অখিলেশ এবং শিবপাল৷ সেখানেও শিবপাল এবং অমর সিং সম্পর্কে নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করেছিলেন মুলায়ম সিং৷
ছেলে অখিলেশকে বুঝিয়ে দিয়েছিলেন দলে থাকতে গেলে এবং মুখ্যমন্ত্রিত্ব করতে গেলে শিবপালের সঙ্গে কোনওরকম বিরোধ করা চলবে না৷ সোমবার বাবা-সুপ্রিমো মুলায়মের কঠোর মনোভাবের ইঙ্গিত পাওয়া গেলেই কিছুটা হলেও পিছু হঠলেন অখিলেশ যাদব৷ মঙ্গলবার যে চারজন মন্ত্রীকে সরিয়ে দিয়েছিলেন, তাঁদের ডেকে পাঠান অখিলেশ নিজেই৷ বৈঠক হয়৷ তখনই অখিলেশ শিবপাল-সহ চারজনকে জানিয়ে দেন তাঁদের ফের মন্ত্রিসভায় নেওয়া হচ্ছে৷
সর্বশেষ খবর
-
ড্রাই স্টেট অতীত, বিহারে ফিরছে মদ! নীতীশের ঐতিহাসিক সিদ্ধান্ত মুছবে বিজেপি সরকার?
-
এসবিআইতে ৯ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
-
প্রেমের টানে স্বামীর ঘর ছাড়াই কাল, তরুণীকে খুন করে সুটকেসে ভরল প্রেমিক! গ্রেপ্তার অভিযুক্ত
-
মহিলা মোর্চার বৈঠকে ‘হট্টগোল’ শোকজ হওয়া নেতার, বাধা দিতেই মারধর! চাঞ্চল্য সিতাইয়ে
-
‘নতুন ট্রফি দেখাতে চেয়েছিলাম…’, বাবার মৃত্যুর পর আবেগঘন পোস্ট মেসির, সান্ত্বনা রোনাল্ডোর