প্রেমিককের সঙ্গে সংসার পাততে স্বামীর ঘর ছেড়েছিলেন তরুণী। সেই প্রেমিকের হাতে খুন গৃহবধূ! সুটকেসে দেহ ভরে প্লাস্টিক মুড়ে বাথরুমে রেখে পালিয়ে যান অভিযুক্ত যুবক। বাণারসীতে পরিচয় গোপন করে কাজও করছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। দাদরা নগর হাভেলির ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম ছোটি উপাধ্যায়। তিনি বিহারের বাসিন্দা। সম্প্রতি তাঁর বিয়ে হয়। তবে গ্রামেরই যুবক ঋষভের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের টানেই স্বামীর ঘর ছাড়েন তিনি। বিয়েও করেন প্রেমিক ঋষভকে। যুগলের সম্পর্ক মেনে নেয়নি ছোটির পরিবার। যুগল দাদরা নগর হাভেলির একটি ভাড়া বাড়িতে গিয়ে ওঠেন। গ্রাম ছাড়লেও জন্মভূমির টান উপেক্ষা করতে পারেননি তরুণী। ঋষভকে বারবার গ্রামে ফিরে যাওয়ার কথা বলতেন। তাতেই যুগলের মধ্যে ঝামেলা বাঁধে।
আরও পড়ুন:
৯ জুন দম্পতির ফের ঝামেলা বাঁধে। প্রাথমিক তদন্তে অনুমান, ঝামেলা চলাকালীন ছোটিকে গলা টিপে খুন করেন ঋষভ। তারপর একটি সুটকেসে দেহ ভরে প্লাস্টিকে মুড়ে বাথরুমে রেখে দেন। বাড়ির গেট বন্ধ করে পালিয়ে যান বারাণসীতে। এ দিকে ২ মাস পর পচাগন্ধ পেয়ে তালা ভেঙে ঘরে ঢোকেন বাড়ির মালিক। বাথরুমে সুটকেসের ভিতর উদ্ধার হয় ছোটির দেহ। তদন্ত শুরু করে পুলিশ। একের পর তথ্য সামনে আসতে থাকে। বিভিন্ন সূত্র ধরে, জানা যায় বারাণসীতে রয়েছেন অভিযুক্ত ঋষভ। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!
-
বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত কোথায়? সংসদে লিখিতভাবে জানাল মোদি সরকার
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের