সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটে বিজেপিকে টক্কর দিতে মোক্ষম চাল অখিলেশ সরকারের৷ খুব সম্ভবত, আগামী সপ্তাহেই উত্তরপ্রদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে৷ তার আগে নোট বাতিল ইস্যুতে কেন্দ্রকে আরও একবার আক্রমণ করল সমাজবাদী পার্টি সরকার৷ নোট বাতিলের পর ব্যাঙ্কের কিংবা এটিএমের লাইনে দাঁড়িয়ে যাঁদের মৃত্যু হয়েছে শনিবার তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ মোট ১৪ জনের পরিবারের হাতে এই টাকা তুলে দেওয়া হয়৷

নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এদিন অখিলেশ বলেন, দেশে ক্যাশলেস অর্থনীতি তৈরি ‘আচ্ছে দিনে’র থেকেও বড় স্বপ্ন৷ তাঁর কটাক্ষ, মানুষকে তাঁদের নিজের টাকা তুলতেই এত কষ্ট করতে হচ্ছে৷ পাশপাশি অখিলেশ বলেন এই অর্থ বিলি কোনও রাজনীতি নয়৷
এদিকে এদিনই উত্তরপ্রদেশের ৭০ জন সমাজবাদী পার্টির বিধায়কদের সঙ্গে বৈঠক করেন অখিলেশ৷ দলীয় বিধায়কদের উদ্দ্যেশ্যে তাঁর মন্তব্য, দলে যেসমস্ত সৎ বিধায়করা আছেন তাঁরা টিকিটের জন্য ভাববেন না৷ প্রসঙ্গত এবার নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিট বিলির দায়িত্ব দেওয়া হয়েছে শিবপাল যাদবের উপর৷
সর্বশেষ খবর
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?
-
রোদ ঝলমলে আবহাওয়া বঙ্গে, পুজোর কেনাকাটার আদর্শ পরিবেশ! কতদিন থাকবে?