Akhilesh Yadav

‘এক অকেলি লড় জায়েগি’, ক্ষমতায় ফিরছেন মমতাই, এবার এক্স হ্যান্ডেলে পোস্ট অখিলেশের

তিনি আরও দাবি করেছেন, ভোটের প্রথম দফাতেই ‘দিদি’র সরকারের অত্যন্ত শক্ত ভিত গড়ে উঠেছে। তাঁর মতে, দ্বিতীয় দফার ভোটের পর সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও দৃঢ় ও ‘বুলন্দ’ সরকার গড়ে উঠবে।

Advertisement
নন্দিতা রায়
নন্দিতা রায়

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৩:৩৭

options
link
‘এক অকেলি লড় জায়েগি’, ক্ষমতায় ফিরছেন মমতাই, এবার এক্স হ্যান্ডেলে পোস্ট অখিলেশের

মমতার সমর্থনে আবার সরব হলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। দ্বিতীয় দফার ভোটের পরই দিদিই আবার ক্ষমতায় আসবে বলেও দাবি করেলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। রবিবার এক্স হ্যান্ডেলে পোষ্ট করে তিনি স্পষ্ট ভাষায় সমর্থন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে।

Advertisement

অখিলেশ তাঁর বার্তায় লিখেছেন, “এক অকেলি লড় জায়েগি, জিতেগি অর বড় জায়েগি!”— অর্থাৎ, একাই লড়ে জিতবেন এবং আরও এগিয়ে যাবেন। তাঁর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের লড়াই শুধু রাজনৈতিক নয়, বরং রাজ্যের ‘অস্মিতা’ বা আত্মপরিচয় রক্ষার লড়াই হিসেবেও তিনি দেখছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি আরও দাবি করেছেন, ভোটের প্রথম দফাতেই ‘দিদি’র সরকারের অত্যন্ত শক্ত ভিত গড়ে উঠেছে। তাঁর মতে, দ্বিতীয় দফার ভোটের পর সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আরও দৃঢ় ও ‘বুলন্দ’ সরকার গড়ে উঠবে। অখিলেশের এই মন্তব্যে স্পষ্ট যে, তিনি বিশ্বাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার আবার ক্ষমতায় ফিরবে। পাশাপাশি একই পোষ্টে “দিদি হ্যায়, দিদি রহেগি !”— এই স্লোগান তুলে তিনি কার্যত জানিয়ে দিয়েছেন, বাংলায় মমতার নেতৃত্বেই আগামী দিনের রাজনীতি নির্ধারিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশের এই প্রভাবশালী বিরোধী নেতার এমন প্রকাশ্য সমর্থন বিরোধী ঐক্যের বার্তাকেই আরও জোরদার করছে। বিশেষ করে যখন জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গঠনের প্রশ্ন সামনে এসেছে, তখন বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের পারস্পরিক সমর্থন তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন