লিমকা বুক অব রেকর্ডসে ঠাঁই পেল মাটুঙ্গা স্টেশন, জানেন কেন?

কারণ জানলে গর্বিত হবেন আপনিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০১৮, ১২:০২

options
link
লিমকা বুক অব রেকর্ডসে ঠাঁই পেল মাটুঙ্গা স্টেশন, জানেন কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে করে কোথাও যাচ্ছেন, হঠাৎ দেখলেন টিকিট না কেটে যাতায়াত করতে গিয়ে ধরা পড়েছে কোনও এক যাত্রী। পরে দেখা গেল জরিমানা দেওয়ার ভয়ে পালাতে গিয়ে এক মহিলা টিকিট-পরীক্ষকের হাতে ধরা পড়ে গেল সে। অবাক হবেন না, আমাদের আশপাশে এমনটা মাঝমধ্যে দেখা যায়। তবে একটি স্টেশনে গেলে দেখা যাবে সেখানকার সব টিকিট পরীক্ষকই মহিলা। শুধু টিকিট পরীক্ষক নন, মুম্বইয়ের মাটুঙ্গা রেল স্টেশনে কর্মরত সমস্ত রেলকর্মীই আসলে মহিলা। ঝাড়ুদার থেকে আধিকারিক এমনকী স্টেশন মাষ্টারও। আর এহেন কারণেই লিমকা বুক অব রেকর্ডসে নাম উঠল মুম্বইয়ে অবস্থিত দেশের একমাত্র ‘অল উইমেন স্টেশন’টির।

Advertisement

[সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে বেনজির বিদ্রোহ ৪ বিচারপতির]

জানা গিয়েছে, ঝাড়ুদার হোক কিংবা ঘোষক অথবা রেলের নিরাপত্তা আধিকারিক, মাটুঙ্গা স্টেশনে সবাই মহিলা। অর্থাৎ ৪১ জন মহিলাই কর্মী। শোনা যাচ্ছে, এরপর বিভিন্ন বিভাগে আরও ছ’জন মহিলাকে সেখানে নিয়োগ করা হবে। পুরুষদের তুলনায় মহিলারাও যে পিছিয়ে নেই, সেটা বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাটুঙ্গার স্টেশন মাস্টার মমতা কুলকার্নির কথায়, ‘নিজে একজন মহিলা হয়ে আপনি যখন মহিলাদের সঙ্গে কাজ করেন, তখন দেখবেন অনেকটাই স্বস্তি পাচ্ছেন। আসলে আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভাল। এছাড়া কাজের সময় পুরুষ সহকর্মীদের টিটকিরিও শুনতে হয় না।’ এদিকে, মহিলা টিকিট পরীক্ষকরা জানিয়েছেন, কোনও যাত্রী যদি টিকিট না কেটে যাতায়াত করতে গিয়ে ধরা পড়ে। এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাঁরাও পালটা ধাওয়া করে ওই যাত্রীকে ধরে আনেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ধর্ষণ করে মহিলারাও, তাদের সাজা নয় কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টে]

সেন্ট্রাল রেলওয়ের জেনারেল ম্যানেজার ডি কে শর্মা বলেন, ‘এই স্টেশন থেকে অনেক ছাত্র-ছাত্রী যাতায়াত করে। অনেকেই ভাবে মহিলারা পুরুষদের তুলনায় পিছিয়ে, কিন্তু এটা দেখার পর আশা করি তাঁদের মানসিকতায় পরিবর্তন আসবে এবং ভবিষ্যৎ প্রজন্মের চিন্তাভাবনাতেও পরিবর্তন আসবে।’ তবে তিনি জানান, মহিলাকর্মীদের নিরাপত্তা এবং আরও কিছু বিষয়ের জন্য তাঁরা অন্যান্য জায়গায় এটা করছেন না।

Advertisement

[নৌবাহিনীকে ‘অপমান’ করেছেন নিতীন গড়করি, অভিযোগ কংগ্রেসের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.