তিন বছরে তৃতীয়বার। উত্তরপ্রদেশের এটাহ জেলায় বাবাসাহেব আম্বেদকরের মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে এটাহ জেলার লালাহাট গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, সোমবার সকালে দেখা যায়, মূর্তিটির কিছু অংশ ভাঙা। তাঁদের দাবি, গত তিন বছর ধরে এধরনের ঘটনা ঘটছে। কিন্তু কে বা কারা মূর্তিটির উপর হামলা চালাল, তা স্পষ্ট নয়। বিকাশ কুমার নামে এক গ্রামবাসী জানান, এর আগে যখন মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তখন অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। গত তিন বছর ধরে ঘটনার পুনরাবৃত্তিতে গ্রামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মূর্তি ভাঙচুরের ঘটনার পর সোমবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে মূর্তিটি দ্রুত মেরামত এবং তার চারপাশে মজবুত লোহার গ্রিল স্থাপনেরও দাবিতেও সরব গ্রামবাসীরা। জৈথরা থানার ভারপ্রাপ্ত এসএইচও সুনীল কুমার জানান, তদন্তকারীরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। চলছে তথ্য সংগ্রহের কাজও। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস