সংসদে দাঁড়িয়েই বিরোধীদের ব্যাক টু ব্যাক অ্যাটাক! আসন পুনর্বিন্যাসের প্রসঙ্গে ভাষণ দিতে গিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণ করেন শাহ। বিরোধীদের উদ্দেশে অমিত শাহ বলেন, “উত্তর-দক্ষিণ বিভাজন করতে চায় বিরোধীরা।” এই মন্তব্যের পরেই সরগরম হয়ে ওঠে সংদের অন্দরমহল। শাহের মন্তব্যের প্রতিবাদে তুমুল হইহট্টগোল করে বিরোধীরা।
আরও পড়ুন:
শুক্রবার ৩ বিল পেশ করাকে কেন্দ্র করে দিনভর উত্তাল ছিল সংসদ ভবন। আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় অধিবেশনের শুরু থেকে এককাট্টা হয় বিরোধীরা। বৃহস্পতিবার ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বিল লোকসভায় পেশের পর থেকেই বিরোধীদের অভিযোগ ছিল, মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে লোকসভার আসন বৃদ্ধির মতো বিষয়টিকে জুড়ে আসলে রাজনৈতিক অভিসন্ধি পূরণ করতে চায় মোদি সরকার। বিরোধিতার ঝাঁজ আঁচ করতে পেরেই ভোটাভুটির আগে কেন্দ্রীয় সরকারের তরফে শেষ বক্তা হিসেবে আসরে নামেন অমিত শাহ।
দক্ষিণ ভারতের বঞ্চনার অভিযোগ নস্যাৎ করে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “দেশের মধ্যে বিভাজন করতে চাইছেন? চুল সাদা হয়ে গেলেও লক্ষ্যে পৌঁছে পারবেন না।” সেই সঙ্গে অমিত শাহের হুঁশিয়ারি, “এরপর ময়দানে নামলে দেশের নারীশক্তির ক্ষোভ টের পাবেন।”
বিরোধীদের অভিযোগ ছিল, মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলকে সামনে রেখেই লোকসভার আসন বাড়াতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। লোকসভার দু’দিনের বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা বারবার অভিযোগ তুলেছেন, জনগণনার আগেই নিজেদের সুবিধামতো আসন পুনর্বিন্যাস করে চাইছে বিজেপি। এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রভাব খর্ব করে উত্তর ভারতের আসনের অনুপাত বাড়নোই তাদের আসল উদ্দেশ্য। বিরোধীদের অভিযোগ, এই কারণেই সংবিধান সংশোধনী বিলে লোকসভার আসন বৃদ্ধির সঙ্গে মহিলা সংরক্ষণকে জুড়ে দেওয়া হয়েছে। বিরোধীদের অভিযোগ নস্যাৎ করতে সংসদে ব্যাট ধরেন অমিত শাহ। বক্তৃতার শুরুতেই বিরোধীদের ‘মহিলা বিরোধী’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি। আসন পুনর্বিন্যাসের প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, “উত্তর-দক্ষিণ বিভাজন করতে চায় বিরোধীরা।” এই মন্তব্যের পরেই সরগরম হয়ে ওঠে সংদের অন্দরমহল। অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে তুমুল হইহট্টগোল করে বিরোধীরা।
সর্বশেষ খবর
-
ভরা কটালে জোয়ারের তোড়ে হলদি নদীতে নৌকাডুবি, সাঁতরে প্রাণে বাঁচালেন ১৫ যাত্রী
-
পুলিশকে গুলির পালটা এনকাউন্টার, জেল ভেঙে পালানো কুখ্যাত গ্যাংস্টার খতম পাঞ্জাবে
-
নেপাল বিপর্যয়ের মাস পেরলেও খোঁজ নেই, স্ত্রীকে পেতে মোদির দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু
-
বানর সেনার চোখে চশমা-হাতে গদা, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ পোস্টার ঘিরে হাসির রোল নেটভুবনে
-
কবাডিতে জোড়া সোনা, ৭ মেডেলে এশিয়াডে ভারতের ‘সেরা’ দিন, পদকতালিকায় কোথায় দাঁড়িয়ে?