সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মা নেই৷ বিপর্যয়ের মুখে তাই ভয়ে ভয়েই আছেন তামিলনাড়ুর বাসিন্দারা৷ কিন্তু তিনি না থাকলে কী হবে, তাঁর অভয় যেন এখনও সঙ্গে সঙ্গে আছে সকলের৷ আর তাই ভারদা যখন ধেয়ে এসেছে, তখন নাগরিকদের বিনামূল্যে খাবার বিতরণের সিদ্ধান্ত নিল ‘আম্মা ক্যান্টিন’৷
হাওয়া অফিসের সতর্কবার্তা আগেই ছিল৷ তাই শুকনো খাবার ঘরে তুলে রেখেছিলেন অনেকে৷ কিন্তু সকলের সেই সুযোগ হয়নি৷ এদিকে গোটা রাজ্য প্রায় বন্ধ৷ স্কুল-কলেজ থেকে শুরু করে দোকানপাটের ঝাঁপ নামানো৷ খাবার ও জল নিয়ে তাই বেশ সংকটেই সাধারণ মানুষ৷ এমন বিপর্যয়ের সময় সক্রিয় হল আম্মা ক্যান্টিন৷ তাদের তরফে জানানো হয়েছে সমস্ত নাগরিককে আজ বিনামূল্যে খাবার দেওয়া হবে৷
সকলের মুখে অন্ন তুলে দিতেই সদ্যপ্রয়াতা মুখ্যমন্ত্রী জয়ললিতা এই ক্যান্টিন তৈরি করেছিলেন৷ এমনিতেও একেবারে অল্প দামে খাবার মেলে এখানে৷ আম্মার প্রয়াণের দিন সারা রাজ্য যখন অঘোষিত বনধের আকার নিয়েছিল, তখনও নিজেদের দায়িত্ব পালন করেছিলেন আম্মা ক্যান্টিনের কর্মীরা৷ মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে সেই শোকের দিনেও সকলকে খাবার দিয়েছিলেন তাঁরা৷ বিপর্যয়ের দিনেও পিছু হটলেন না৷ আম্মা থাকলে যেভাবে নাগরিকদের পাশে দাঁড়াতেন, ঠিক যেন সেভাবেই আতঙ্কিত মানুষদের পাশে দাঁড়াল ‘আম্মা ক্যান্টিন’৷
Amma canteen is open throughout the city, food will be provided free of cost to all #cyclonevardah
— AIADMK (@AIADMKOfficial) December 12, 2016
সর্বশেষ খবর
-
রোলার কোস্টারে চড়ার শখ? ২ মহিলার মস্তিষ্কে রক্তক্ষরণ, রোমাঞ্চের রাইডে কী বিপদ হতে পারে
-
৫০ পেরিয়েও বল হাতে ইতিহাস, ভাঙল ৯৪ বছরের আন্তর্জাতিক রেকর্ড
-
এবার তারকেশ্বেরে আরএসএসের কর্মশালা, থাকবেন ওড়িশার প্রচারকরাও
-
‘জুনিয়র পার্টনার’ হতে রাজি বিজেপি? অকালিদের সঙ্গে জোটে শর্ত গেরুয়া শিবিরের, বাড়ছে জটিলতা
-
আশ্রমেই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সন্ন্যাসী! অভিযুক্ত মহারাজের ভাইরাল ভিডিও, উত্তেজনা কোচবিহারে