সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়িতে প্রায় মরণাপন্ন রোগী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে পারলে হতে পারে শেষরক্ষা। প্রাণ বাঁচতে পারে তাঁর। সে কারণেই দ্রুত গতিতে চলছিল গাড়ি। কিন্তু বৃষ্টিভেজা রাস্তায় বেসামাল হয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। কর্ণাটকের (Karnataka) উদুপির ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। দুর্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। তা দেখে আঁতকে উঠছেন প্রায় সকলেই।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃষ্টিভেজা টোলপ্লাজা। সেখানে রয়েছে তিনটি ব্যারিকেড। একজন টোলপ্লাজা কর্মী দৌড়ে গেলেন। তাঁর মাথায় ছাতা। তড়িঘড়ি সরিয়ে দিলেন দু’টি ব্যারিকেড। আরও একজন টোলকর্মী কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। তাঁর দায়িত্ব আরেকটি ব্যারিকেড সরানো। নিজের দায়িত্ব পালনও করছিলেন তিনি। তবে অ্যাম্বুল্যান্সটি আচমকাই কার্যত উড়তে শুরু করে। টোলপ্লাজায় সজোরে ধাক্কা। ছিটকে পড়ে যান বেশ কয়েকজন।
[আরও পড়ুন: তৃণমূলের শহিদ সমাবেশে কড়া নিরাপত্তা ধর্মতলায়, একাধিক রাস্তায় বন্ধ যানচলাচল]
এই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ গিয়েছে অ্যাম্বুল্যান্সে থাকা তিনজন এবং এক টোলপ্লাজা কর্মীর। অ্যাম্বুল্যান্স চালকের চোটও বেশ গুরুতর। তিনি ভরতি স্থানীয় হাসপাতালে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভিজে রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে থাকা অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারায়। তার ফলে টোলপ্লাজায় এমন ভয়াবহ কাণ্ড ঘটে।
দুর্ঘটনার মুহূর্তের মাত্র ২২ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে। ওই হাড়হিম করা ভিডিও সকলের টাইমলাইনে ঘুরছে। ভিডিও দেখে আতঙ্কে কাঁটা প্রায় সকলে। কাউকে সুস্থ করতে গিয়ে এমন দুর্ঘটনা মানতে পারছেন না প্রায় কেউই।
[আরও পড়ুন: সুন্দরবনে বেড়াতে যাওয়াই কাল, গোমর নদীতে নৌকা থেকে নিখোঁজ পর্যটক]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা