সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট নিয়ে সংসদের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হল কেন্দ্র সরকার৷ বৃহস্পতিবার ডাকা হল সর্বদলীয় বৈঠকে৷ বৈঠকে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত বিরোধী দলকে৷ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় সংসদবিষয়ক মন্ত্রী অনন্ত কুমার৷
বৃহস্পতিবার সকাল ১০টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ঘরে এই বৈঠকের আয়োজন করা হয়েছে৷ বৈঠকে সামিল হতে পারে তৃণমূল কংগ্রেস৷ বুধবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রতিক্রিয়া, ‘গণতন্ত্রে কারও সঙ্গে কথা বলাই যেতে পারে’৷
নোট বাতিল নিয়ে ইতিমধ্যেই সরগরম সংসদের উভয়কক্ষ৷ বিরোধীদের বিক্ষোভের জেরে বারবার বিঘ্নিত হয়েছে লোকসভা ও রাজ্যসভার শীতকালীন অধিবেশন৷ গান্ধীমূর্তির নিচে প্রায় দিনই বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলগুলি৷ এই আন্দোলনের সর্বাগ্রে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ যন্তরমন্তরের ধরনামঞ্চে বুধবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন প্রায় দু’শো জন সাংসদ৷ ২৮ তারিখ সর্বভারতীয় বনধেরও ডাক দেওয়া হয়েছে৷ এমন অবস্থায় এই সর্বদলীয় বৈঠকের মাধ্যমেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কেন্দ্র৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী