অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির উপর পড়ল একটি ট্যাঙ্কার। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক আইনজীবীর।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বি শ্রীনিবাস রাও। এদিন তিনি অমরাবতীতে বার কাউন্সিলের ভোট শেষে হায়দরাবাদে ফিরছিলেন। চারচাকা গাড়িতে চালকের আসনে তিনি একাই ছিলেন। হায়দরাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়েতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? জানা যাচ্ছে, ওই আইনজীবীর গাড়িটি কিসারা টোল প্লাজার কাছে আসতেই আচমকা একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ির উলটে পড়ে। দুমড়ে-মুচড়ে যায় চারচাকা গাড়িটি। দুর্ঘটনার শব্দ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।
কী কারণে দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্যাঙ্কারটি গতি অনেকটাই বেশি ছিল। এর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। ট্যাঙ্কারটির নিচে গাড়িটি এমনভাবেই চাপা পড়ে যায় যে সেটিকে তৎক্ষণাৎ উদ্ধার করা যায়নি। এর ফলেই মৃত্যু হয় আইনজীবীর। তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’