দলিত হেনস্তার অভিযোগ, থানায় ঢুকে পুলিশকে বেধড়ক মার জনতার

কেন উঠল দলিত হেনস্তার অভিযোগ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২, ২০১৮, ১৫:২৯

options
link
দলিত হেনস্তার অভিযোগ, থানায় ঢুকে পুলিশকে বেধড়ক মার জনতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণ নিয়ে শোধ করতে পারেনি তিন দলিত ব্যক্তি। তাই পুলিশ তুলে নিয়ে গিয়ে তাঁদের হেনস্তা করছে। এ খবর ছড়িয়ে পড়ার উত্তপ্ত হয়ে ওঠে জনতা। সোজায় থানায় ঢুকে বেধড়ক মারধর করা হয় সাব-ইনস্পেক্টর ও পুলিশকর্মীকে। ভাঙচুর করা হয় থানা।

Advertisement

বিরিয়ানি না পেয়ে রেস্তরাঁ কর্মীদের বেধড়ক মারধর ডিএমকে নেতাদের ]

Advertisement

ঘটনা অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার রাপুর থানার। ঘটনার সূত্রপাত এক ঋণখেলাপির অভিযোগকে কেন্দ্র করে। জানা যাচ্ছে, জোসেফ নামে এক ব্যক্তির থেকে ঋণ নিয়েছিলেন তিন দলিত। কিন্তু নির্দিষ্ট সময় তাঁরা তা শোধ করতে পারেননি। ফলে পুলিশের দ্বারস্থ হন জোসেফ। অভিযোগের ভিত্তিতে তুলে নিয়ে যাওয়া হয় তিন দলিতকে। জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। যদিও স্থানীয় এসসি কলোনির বাসিন্দাদের কাছে খবর ছিল অন্য। তাঁরা জানতে পারেন, তিন দলিতকেই বেদম প্রহার করা হচ্ছে থানায়। থার্ড ডিগ্রি দিয়ে অত্যাচার চলছে তাঁদের উপর। এমনকী এক যুবক এর ফলে গুরুতর জখমও হয়েছেন। ওই যুবককে যখন পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিচ্ছে, তখনই আগুনের মতো বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ঋণ শোধ না করতে পারার জন্য দলিত হেনস্তার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। প্রথমে তাঁরা থানায় গিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। তাঁদের দাবি ছিল, তিন বন্দির মুক্তি দিতে হবে। এরপর পুলিশ বলপ্রয়োগ করে ভিড় হটানোর চেষ্টা করে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। প্রায় শ দেড়েক মানুষ এরপর ওই থানায় ঢুকে পড়েন। ব্যাপক মারধর করা হয় সাব ইনস্পেক্টর ও অন্যান্য পুলিশকর্মীকে। ভাঙচুর করা হয় থানা।

Advertisement

চিকিৎসকদের হাতযশ, ব্রেন স্ট্রোকের প্রভাব কাটিয়ে সুস্থ ১০২ বছরের বৃদ্ধ ]

ঘটনার খবর পেতেই থানায় ছুটে যান ডিএসপি রামবাবু। তিনি জানান, অসুস্থ সাব ইনস্পেক্টর ও কনস্টেবলদের সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। যাঁরা আক্রমণ করেছিল, তাঁরা মদ্যপ ছিলেন। আক্রমণকারীদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.