Covid

ফিরছে মারণ মহামারী? অন্ধ্রপ্রদেশে এক মাসে কোভিডে মৃত ৪, আক্রান্ত অন্তত ১২ জন

অন্ধ্রপ্রদেশে ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ০৯:৩৪

options
link
ফিরছে মারণ মহামারী? অন্ধ্রপ্রদেশে এক মাসে কোভিডে মৃত ৪, আক্রান্ত অন্তত ১২ জন
আবার কোভিড হানা! ছবি: সংগৃহীত

মহামারী কোভিড কি ফের থাবা বসাচ্ছে ভারতে? অন্ধ্রপ্রদেশে ২৬ জুন থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ১২ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এছাড়াও কোমর্বিডিটি থাকা ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য কমিশনার বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন। এই ঘটনায় নতুন করে কোভিড আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

Advertisement

দক্ষিণের রাজ্যের স্বাস্থ্য কমিশনার জি বীরাপান্ডিয়ান দাবি করেছেন, কোভিডে মৃত রোগীদের হাইপারটেশন, ডায়বেটিস, কিডনির সমস্যা এবং অন্য উপসর্গ ছিল। সেই কারণেই তাঁদের ক্ষেত্র কোভিডের সঙ্গে লড়াই কঠিন হয়ে উঠেছিল। তবে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বিছিন্ন ভাবে কোভিড আক্রান্তের খবর মিলছে বলেও স্বীকার করেছেন তিনি। সরকারি তথ্য অনুযায়ী, বিগত মাত্র কুড়ি দিনে আক্রান্ত হয়েছেন ১২ জন। ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বছরে অন্ধ্রপ্রদেশে প্রথম কোভিডের আক্রান্তের খবর মেলে ২৬ জুন। অসুস্থ ব্যক্তি কাডাপা জেলার বাসিন্দা। পরবর্তীকালে ১ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আরও ১১ জন আক্রান্তের খবর মিলেছে। এর মধ্যে কাডাপায় সবচেয়ে বেশি ৮ জন, গুন্টুরে ২ জন এবং বিশাখাপত্তনম এবং কাকিনাড়াতে ১ জন করে কোভিডে সংক্রমিত হয়েছেন। চিকিৎসকরা প্রত্যেককেই নিভৃতবাসের পরামর্শ দিয়েছেন। এদিকে গোটা দেশে জুলাই মাস অবধি কোভিডে আক্রন্ত ৩৩৯। সবচেয়ে বেশি কেরলে (১১৫)। এছাড়াও কর্নাটক (৬৪), মহারাষ্ট্র (৪৩), তামিলনাড়ু (৩৯), আন্দামান-নিকোবর (১৮), দিল্লি (১৮) রাজস্থানেও (১২) কোভিড আক্রান্তের খবর মিলেছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.