সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির নির্ভয়া কাণ্ডেরই যেন পুনরাবৃত্তি দেখা গেল হরিয়ানার রোহতকে৷ অজ্ঞাতপরিচয় সাত দুষ্কৃতী মিলে এক মহিলাকে গণধর্ষণের পর নৃশংসভাবে তাঁর মাথা থেঁতলে হত্যা করে৷
পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা গণধর্ষণের পর আক্রান্ত মহিলার গোপনাঙ্গে ধারাল অস্ত্র ঢুকিয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে৷ শুধু তাই নয়, মহিলার মুখের উপর দিয়ে এমনভাবে গাড়ি চালিয়ে দিয়েছে, যাতে মৃতদেহ সনাক্ত করতেও পুলিশকে বেগ পেতে হয়৷ গত ৯ মে এই ঘটনা ঘটলেও অতি সম্প্রতি রোহতকের আইএমটি এলাকার খালি প্লট থেকে থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷
[শহিদদের পরিবারকে ২৫টি ফ্ল্যাট উপহার বিবেক ওবেরয়ের]
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা তাঁর পরিবারের সঙ্গে সোনপতে থাকতেন৷ সম্প্রতি তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান৷ ওই মহিলার খোঁজে মিসিং ডায়েরি দায়ের করার পর পুলিশ ওই মহিলার খোঁজ শুরু করে৷ তখনই জানা যায়, ওই মহিলাকে অপহরণ করে গণধর্ষণ করে সাত দুষ্কৃতী৷ মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধর্ষিতার গোপনাঙ্গে ধারাল অস্ত্র ঢুকিয়ে নৃশংসভাবে ছিন্নভিন্ন করে দিয়েছে দুষ্কৃতীরা৷ ভিসেরা নমুনা পরীক্ষার পর পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু মাদকের হদিশ পেয়েছে৷
এই নৃশংস ঘটনা এক এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এল যখন, সুপ্রিম কোর্ট নির্ভয়া কাণ্ডের জন্য চার দোষীকে ফাঁসির সাজা শুনিয়েছে৷ ২০১২-র ১৬ ডিসেম্বর ২৩ বছরের এক ফিজিওথেরাপিস্টকে দিল্লিতে গণধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা৷ সিঙ্গাপুরের হাসপাতালে ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নির্ভয়া৷ নির্ভয়া-কাণ্ড দেশজুড়ে ধর্ষণের বিরুদ্ধে কড়া আইনের দাবি তোলে৷
[প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর]
সর্বশেষ খবর
-
আজমল কাসবের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?
-
কোটিপতি হওয়া স্বপ্ন, চুরি করা পাখার কয়েল বিক্রির টাকায় লটারি কিনে গ্রেপ্তার ব্যক্তি
-
মহম্মদ আটার মতোই মগজে কিলবিল জেহাদের পোকা! ফ্লাই দুবাই বিমানের পাইলটকে নিয়ে কী বলছেন নেতানিয়াহু
-
‘ছেলেকে কেড়ে নিলি মা, এবার…?’ পুজো এলেই চোখের জল বাঁধ মানে না পূর্ণিমার
-
ব্যাটারদেরও পেনাল্টি, ওয়াইডে নতুন নিয়ম, ক্রিকেটে একগুচ্ছ বদল আইসিসির