সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)৷ শনিবার সকাল থেকেই মুম্বইয়ে জাকিরের সংস্থার ১০টি অফিস ও কয়েকটি বাড়িতে যৌথ অভিযান চালায় এনআইএ ও মুম্বই পুলিশ৷ বাংলাদেশের গুলশানে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই দুবাইয়ে পলাতক জাকির৷ জঙ্গিরা পিস টিভিতে জাকিরের ভাষণ শুনে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ৷ শুক্রবারই সন্ত্রাস ছড়ানোর অভিযোগে জাকির নায়েক ও তাঁর কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারায় ও বেআইনি কাজ প্রতিরোধ আইনের ১০, ১৩ ও ১৮ মামলা দায়ের করা হয়েছে৷ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ঢুকে তল্লাশি করার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমতি পাওয়ার পরেই এদিন এই তল্লাশি অভিযান চালাল এনআইএ কর্তৃপক্ষ৷
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সংগঠনের সদস্যরা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি জাকির নায়েক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে অনৈক্য তৈরির বার্তা দিতেন৷ হিংসা ছড়ানোর চেষ্টা করছেন৷ চলতি বছরে ঢাকায় বিস্ফোরণে হত আত্মঘাতী এক জঙ্গির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের জাকির নায়েকের বক্তব্য টিভিতে দেখে সে অনুপ্রাণিত হয়েছিল৷ এরপরই জাকিরের ভাষণ ও কর্মকাণ্ডের উপর নজর রাখা শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ বন্ধ করা হয় পিস টিভির সম্প্রচার৷ জাকিরের সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষি ঘোষণা করা হয়৷ কিন্তু তাঁকে জিজ্ঞাসাবাদ করার আগেই দুবাই চলে যান৷ আইএস জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে যাওয়া মহারাষ্টের এক যুবকও জাকিরের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা৷
#NIA carries out searches at 10 places in a case registered against preacher Zakir Naik’s Islamic Research Foundation.
Advertisement— Press Trust of India (@PTI_News) November 19, 2016
সর্বশেষ খবর
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ