সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণে মাততে স্কুলে লেজার শো-র ব্যবস্থা হয়েছিল। ছিল ডিজের ব্যবস্থা। তারস্বরে আওয়াজ আর আলোয় কারসাজিতে পড়ুয়াদের চোখ ধাঁধিয়ে যায়। অবস্থা এমনই যে লেজারের ধাক্কায় প্রায় ৪০ জন পড়ুয়া এখন অন্ধ হতে বসেছে।
[নতুন বছরকে স্বাগত জানাতে ২০১৮ বার ঠান্ডা জলে ডুব যুবকের]
অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম এলাকায় এক বেসরকারি স্কুলে এই নক্ক্যারজনক ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কার্যত নিয়মের তোয়াক্কা না করে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলে লেজার শো এবং ডিজে আনে। সেই সময় প্রায় ২০০ পড়ুয়া ছিল। অভিযোগ অনুষ্ঠানের চলাকালীন অনেক পড়ুয়া সমস্যার কথা শিক্ষকদের জানায়। তবুও চলতে থাকে বিনোদনের নামে অত্যাচার। অনেকের চোখ থেকে জল পড়তে পারে। কারও চোখ লাল কেউ হয়। কোনও ছাত্র স্কুল থেকে বেরিয়ে আর কিছুই দেখতে পায়নি। সোমবার সকালে সমস্যা আরও বাড়ে। এখবর জানাজানি হতে ক্ষোভপ্রকাশ করেন অভিভাবকরা। তারা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। পড়ুয়াদের ডাক্তাররা পরীক্ষা করে দেখেন। চিকিৎসকদের আশঙ্কা বেশ কয়েকজন শিশু দৃষ্টিশক্তি হারাতে পারে। ডাক্তারদের মতে দীর্ঘক্ষণ বাহারি আলো চোখে পড়ায় অনেকেই সমস্যায় পড়েছে। পড়ুয়াদের ড্রপ এবং অন্যান্য ওষুধ দেওয়া হয়েছে।
[লটারিতে কোটিপতি দুই বন্ধু, টিকিট বিক্রেতাও লাখপতি]
২০০ জন পড়ুয়ার মধ্যে ৪০ জনের চোখের অবস্থা বেশ খারাপ। বিষয়টি খারাপ দিকে যাচ্ছে বুঝতে পেরে স্কুল বন্ধ রাখা হয়। এমনকী স্কুলের তরফে সংবাদমাধ্যমের সামনে কেউ কথা বলতে চায়নি। তবে এই ঘটনায় চুপ করে বসে নেই অন্ধ্র প্রশাসন। স্কুল পরিদর্শক ওই বিদ্যালয়ে যান। স্কুল কর্তৃপক্ষর বিরুদ্ধে তিনি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি জানান পড়ুয়াদের চিকিৎসার ব্যাপারে স্কুলকেই দায়িত্ব নিতে হবে।
বর্ষবরণের নামে ডিজে, লেজার শো। এ কী ধরনের সংস্কৃতি। তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখনদারির পরিনামে ছোট ছোট ছেলেমেয়েদের এই পরিনতি দায় কে নেবে তার অবশ্য উত্তর মেলেনি।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র