সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক নারীদিবসে মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন বলিউড পরিচালক রামগোপাল বর্মা। এ নিয়ে বয়ে গিয়েছে নিন্দার ঝড়। এই ঘটনার জেরেই এবার তাঁকে প্রকাশ্যে জুতো পেটা করার হুমকি দিলেন এনসিপি নেত্রী বিদ্যা চহ্বন। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নেত্রী বলেন, যদি রামগোপাল বর্মা ক্ষমা না চান তবে তাঁকে জুতো পেটা করতে পিছপা হবেন না তিনি।
He should apologise for his remark, if he doesn’t we will try to beat him with shoes: Vidya Chavan, NCP on Ram Gopal Varma pic.twitter.com/G54Zhcy6Fa
Advertisement— ANI (@ANI_news) March 9, 2017
Advertisement
বুধবার, গোটা দুনিয়া জুড়ে চলা আন্তর্জাতিক নারী দিবসের সেলিব্রেশনের মাঝেই বিতর্কিত মন্তব্য করে নয়া বিতর্ক সৃষ্টি করেছিলেন পরিচালক রামগোপাল বর্মা। তিনি বলেছিলেন, পৃথিবীর সব মেয়েরাই পুরুষদের সানি লিওনের মতো আনন্দ দিক। প্রত্যাশিতভাবেই পরিচালকের এ মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠেছে। জনৈক স্মৃতি কিরণের বক্তব্য, পরিচালক তাঁর মায়ের থেকে এ আনন্দ চাইতে পারতেন।
‘পৃথিবীর সব মেয়েরা পুরুষদের সানির মতো আনন্দ দিক’
‘মহিলাদের কতটা ক্লিভেজ দেখানো ভাল?’
এবার গারদের ওপারে যাচ্ছেন রণবীর কাপুর!
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!