সোমনাথ রায়, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। সমস্যা ছিল শুধু বিশ্ববিদ্যালয়ের। প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিত কমিটির রিপোর্টের ভিত্তিতে এদিন উপাচার্য নিয়োগ মামলায় একথাই বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত। মামলার পরবর্তী শুনানি ১০ দিন পর।
অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত চলছিল বহুদিন ধরেই। সেই মামলার জল গড়িয়েছিল শীর্ষ আদালত পর্যন্ত। পরবর্তীতে ২০২৪-এর জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’ গঠন করে আদালত। নির্দেশ ছিল, ওই কমিটি উপাচার্যদের নামের তালিকা তৈরি করে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। পরবর্তীতে রাজ্যপাল সুপ্রিম কোর্টে জানান, তালিকা ধরে নিয়োগের ক্ষেত্রে সমস্যা হচ্ছে । এরপরই ওই সার্চ কমিটির কাছে রিপোর্ট তলব করে সুপ্রিম কোর্ট।
গত সপ্তাহে সেই রিপোর্ট পেশ করে প্রাক্তন প্রধান বিচারপতি ললিতের নেতৃত্বাধীন ‘সার্চ-কাম-সিলেকশন কমিটি’। বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ওঠে উপাচার্য নিয়োগ মামলা। বিচারপতিরা জানান, প্রাক্তন বিচারপতি ললিতের রিপোর্ট এসেছে তাঁদের কাছে। তাঁরা মনে করেছিলেন, একাধিক উপাচার্য নিয়োগে সমস্যা ছিল। রিপোর্ট দেখে বুঝেছেন বিষয়টা তেমনটা নয়। বিচারপতি এদিন বলেন, দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কিছু সমস্যা রয়েছে। বাকি উপাচার্যদের মুখ্যমন্ত্রীর পাঠানো তালিকা মেনেই করা হয়েছে। পাশাপাশি ইউইউ ললিতের রিপোর্ট বাকি সব পক্ষকে হস্তান্তর করার নির্দেশ দেন বিচারপতি সূর্যকান্ত। পরবর্তী শুনানি ১০দিন পর।
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!