সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরোধীদের যাবতীয় অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়ে দিল, সেনাপ্রধান হিসাবে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতই যোগ্যতম ব্যক্তি৷ গতকালই, জেনারেল দলবীর সিং সুহাগের উত্তরসূরি হিসাবে লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতের নাম ঘোষণা করে কেন্দ্র৷ অন্যদিকে, নয়া সেনাপ্রধানের নিয়োগ নিয়ে বিরোধীদের অহেতুক জলঘোলা করতে মানা করল বিজেপি৷ দেশের প্রতিরক্ষার সঙ্গে কোনওরকম আপস করা হবে না, রবিবার সে কথা সাফ জানিয়ে দেওয়া হল দলীয় সূত্রে৷
গতকাল থেকেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি৷ তাঁদের অভিযোগ, সিনিয়রিটির বিচারে কেন নতুন সেনাপ্রধানকে বেছে নেওয়া হল না? কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি টুইট করেন, “লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সি ও লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ আলি হরিজকে বঞ্চিত করা হল কেন?” বস্তুত, লেফটেন্যান্ট জেনারেল বক্সি ভারতীয় সশস্ত্র বাহিনীতে বিপিন রাওয়াতের চেয়ে বেশিদিন ধরে কর্মরত৷ কিন্তু গত সেপ্টেম্বরে নয়া সেনাপ্রধান বাছতে বসে কেন্দ্র বক্সির নাম না ভেবে সাউদার্ন কমান্ড থেকে রাওয়াতকে বেছে নেয়৷
Government has decided to appoint Lt. Gen. Bipin Rawat, Vice Chief of Army Staff as next Chief of Army Staff wef afternoon of Dec 31.
Advertisement— DPR (@SpokespersonMoD) December 17, 2016
প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র এদিন জানিয়েছে, রাওয়াতই এমন একজন ব্যক্তি যিনি সেনাপ্রধান হিসাবে উত্তর-পূর্বাঞ্চলে ক্রমবর্ধমান সন্ত্রাসের মোকাবিলা করতে পারবে বলে মনে করে মন্ত্রক৷ লেফটেন্যান্ট জেনারেল রাওয়াত ভারতীয় সেনাবাহিনীর পুনর্গঠন এবং পশ্চিমী দেশগুলির সঙ্গে ‘প্রক্সি’ যুদ্ধের সঙ্গে মোকাবিলা করতে পারবেন বলেও আশাবাদী প্রতিরক্ষা মন্ত্রক৷
বিজেপির জাতীয় সচিব শ্রীকান্ত শর্মা এদিন চাঁচাছোলা ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন৷ তিনি বলেন, “জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে কংগ্রেস, সেই হীনমন্যতা ঢাকতেই নয়া সেনাপ্রধানের নিয়োগ নিয়ে অকারণে বিতর্ক তৈরি করছে তারা৷” তিনি আরও বলেন, “পরিস্থিতি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল রাওয়াতই সেনাপ্রধান হওয়ার যোগ্যতম ব্যক্তি৷” সেনাপ্রধানের নিয়োগ নিয়ে কংগ্রেসকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে বিজেপি৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!