সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষ দিনে কাশ্মীরে সেনা প্রশিক্ষণ শিবিরে উপর হামলা চালিয়েছে জঙ্গিরা। শহিদ হন পাঁচ সেনা জওয়ান। গোটা দেশ যখন নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনায় ফুঁসছে, তখনই বিতর্কিত মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের রামপুরের সাংসদ নেপাল সিং। ওই বিজেপি নেতার দাবি, সেনায় চাকরি করলে মরতেই হবে। আর নেপাল সিং-এর এই বক্তব্যের জেরে দেশজুড় ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। শেষপর্যন্ত অবশ্য প্রবল সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইতে তিনি বাধ্য হন।
[নবর্ষের উপহার, যাত্রীদের হারিয়ে যাওয়া কয়েক কোটির সামগ্রী ফেরাল রেল]
সম্প্রতি সীমান্তে জঙ্গি উপদ্রব বেড়ে গিয়েছে কয়েকগুণ। কখনও তাদের সঙ্গে গুলির লড়াই কিংবা পাক সেনার ছোড়া গুলিতে প্রাণ হারাতে হচ্ছে জওয়ানদের। এই বিষয়ে নেপাল সিং-কে প্রশ্ন করার পরেই সেনা সম্পর্কে অপমানজনক মন্তব্য করে বসেন ওই সাংসদ। বলেন, ‘সেনা জওয়ানদের তো রোজ মরতে হবে। এমন একটা দেশের নাম বলুন যেখানকার সেনা জওয়ানরা মারা যায় না।’ জঙ্গিদের গুলিতে জওয়ানদের শহিদ হওয়ার ইস্যু নিয়ে যখন দেশ উত্তাল এমন পরিস্থিতিতে তিনি এই মন্তব্য করে বসেন। পাশাপাশি তাঁর সংযোজন, ‘গ্রামেও যদি কোনও ঝগড়া হয় তাহলে কেউ না কেউ আহত হয়। এটা নতুন কিছু নয়। এমন কোনও ওষুধের নাম বলুন, যা তাঁদের বাঁচাতে সাহায্য করবে।’
“Ye to roz marenge Army mein, koi aisa desh hai jahan army ka aadmi na marta ho jhagde mein? Gaon mein bhi jhagda hota hai to ek na ek to ghaayal hoga hi! Koi aisi device batao, jisse aadmi na mare? Aisi cheez batao ki goli kaam na kare, use karwa dein” says BJP MP Nepal Singh pic.twitter.com/Tnb0gT0VKr
— ANI (@ANI) January 2, 2018
[ভারতের কলকাঠিতে পাকিস্তানকে হুমকি আমেরিকার, তোপ হাফিজের]
সীমান্ত হোক কিংবা নকশাল অধ্যুষিত এলাকা অথবা সিয়াচেনের কঠিন ঠান্ডা, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতেই দেশের জন্য কর্তব্য পালনে সবসময় তৈরি থাকেন জওয়ানরা। সবকিছুর থেকে তাঁদের কাছে দেশ বড়। সেখানে কীভাবে একজন সাংসদ এ ধরনের অপমানজনক মন্তব্য করলেন? নেপাল সিং-এর বক্তব্যের পরই সেই প্রশ্ন উঠতে শুরু করে দেয়। আর এরপরই পিছু হটেন বিজেপি সাংসদ। নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে বলেন, ‘আমি এ ধরনের কোনও মন্তব্য করতে চাইনি। আমি বলতে চেয়েছিলাম, বিজ্ঞানীরা এমন একটি উপায় বের করুন যার সাহায্যে জওয়ানরা বুলেটের হাত থেকে বাঁচতে পারে। তার পরেও বিতর্ক সৃষ্টি হয়েছে। এর জন্য আমি ক্ষমা চাইছি।’ শেষ পর্যন্ত ঢোঁক গিললেও বিতর্কের আগুন যে এখনই নিভবে না, তা পরিষ্কার।
Maine sena ke koi apmaan ki baat nahin ki. Mujhe dukh hai, maafi maangta hoon par maine aisa kuch kaha nahin: BJP MP Nepal Singh on his earlier statement pic.twitter.com/UWqnLOQqgg
— ANI (@ANI) January 2, 2018
“Maine ye bola tha ki vaigyanik lage hue hain aur koi device dhoondh rahe hain ki koi goli aaye to lage nahin, sipaahi ka protection ho jaaye” says BJP MP Nepal Singh on his earlier statement pic.twitter.com/b0n4HewRs7
— ANI (@ANI) January 2, 2018
[শিশুর ক্যানসারের নামে লক্ষাধিক টাকার প্রতারণা, ফের সক্রিয় অসাধু চক্র]
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা