দেবশ্রী সিনহা, নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এবার মানহানি মামলায় আদালতের মুখোমুখি হতে হবে৷ কেজরিওয়ালের বিরুদ্ধে শনিবার দিল্লির পাতিয়ালা কোর্ট ফৌজদারি মানহানি মামলার চার্জ গঠন করে৷ যদিও আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে ছাড় দিয়ে জানিয়ে দেয়, স্বয়ং কেজরিওয়ালকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে না৷ তবে যদি আদালত মনে করে মামলার খাতিরে তাঁকে প্রয়োজন, সেক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রীকে পাতিয়ালা কোর্টে পেশ হতে হবে৷
এদিন, পাতিয়ালা কোর্টের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরবিন্দর সিং বিজেপির দিল্লি সাংসদ রমেশ বিধুরির করা মানহানি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জ গঠন করেন৷ জানিয়ে দেন, ইন্ডিয়ান পেনাল কোড ৪৯৯ ও ৫০০ অন্তর্গত কেজরিওয়ালের বিরুদ্ধে ফৌজদারি মানহানির চার্জ গঠন করা হয়েছে৷ যদিও শুনানি চলাকালীন, এদিন দিল্লির মুখ্যমন্ত্রী স্পষ্ট করে আদালতকে জানিয়েস দেন, রমেশ বিধুরিকে অপমান করা তাঁর লক্ষ্য ছিল না৷ এর আগে চলতি বছরের জুলাইয়ে এই মামলায় কেজরিওয়ালকে অভিযুক্ত হিসাবে আদালত তলব করে৷ এবং ১০,০০০ টাকার বিনিময়ে কেজরিওয়ালের জামিনও মঞ্জুর করেছিল পাতিয়ালা কোর্ট৷ আম আদমি পার্টি ও বিজেপির তরজা কোনও নতুন নয়৷ দক্ষিণ দিল্লির সাংসদ বিধুরি আদালতের কাছে অভিযোগ জানিয়েছিলেন কেজরিওয়াল জনসমক্ষে ইচ্ছাকৃতভাবে তাঁকে অসম্মান করেছেন৷
ঘটনার সূত্রপাত এক টেলিভিশন চ্যানেলের তর্ক-বিতর্কের অনুষ্ঠানে৷ যেখানে কেজরিওয়াল বলে বসেন, আদালতে বিধুরির বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে৷ কিন্তু দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নিচ্ছে না৷ এর পরই বিধুরি আদালতের দ্বারস্থ হন৷ দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলাই নেই৷ এবং এক্ষেত্রে কেজরিওয়াল টেলিভিশনের মতো এক মাধ্যমে এই অভিযোগ এনে তাঁকে অপমান করেছেন৷
সর্বশেষ খবর
-
ঘর বন্ধ থাকলে স্টিকার লাগাবেন গণনাকর্মীরা, বাণিজ্যিক গৃহের জন্য আলাদা প্রশ্নের তালিকা
-
জলে ভেজালেই অতিরিক্ত পিচ্ছিল সোয়াবিন? হতে পারে ভেজাল, বুঝে নিন এই সহজ উপায়ে
-
অফিসে অশান্তি লেগেই রয়েছে? ছাঁটাইয়ের আতঙ্ক! চাকরি বাঁচাতে বাস্তুর এই ৪ নিয়ম মানুন
-
‘অযোগ্য’রা পাচ্ছে ৩ হাজার! এক ক্লিকেই এবার অভিযোগ, পাড়ায় পাড়ায় হবে অন্নপূর্ণা কমিটি
-
এখনই জাতিগত সব শংসাপত্র যাচাই নয়, রাজ্যের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাই কোর্টের