rajasthan

বিজেপিকে চাপে ফেলতে নয়া কৌশল, রাজস্থানের সংকট নিয়ে প্রধানমন্ত্রীকে নালিশ গেহলটের

অশোক গেহলটের ভাই অগ্রসেনের বাড়িতে হানা দিল ইডি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২০, ২১:৫৫

options
link
বিজেপিকে চাপে ফেলতে নয়া কৌশল, রাজস্থানের সংকট নিয়ে প্রধানমন্ত্রীকে নালিশ গেহলটের
ফাইল ফটো

সোমনাথ রায়, নয়াদিল্লি: মহামারীর আবহে মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার ফেলতে ব্যস্ত বিজেপি। বারবার এই অভিযোগ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এবার সেই অভিযোগ করে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, জনতা দ্বারা নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। যে কাজে জড়িত আছেন বিজেপির কেন্দ্রীয়মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ও তাঁর দলের এক ক্ষমতালোভী বিধায়ক।

Advertisement

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় নিজেদের কোনও সমস‌্যার কথা দেশের প্রধানকে জানাতেই পারেন কোনও প্রদেশের প্রধান। তাতে কোনও সমস‌্যা নেই। তবে যেভাবে ‘দেশের প্রধান’-কে তাঁরই দলের বিরুদ্ধে অভিযোগ করলেন ‘বৃদ্ধ রাজপুত’ তাকে পোড়খাওয়া রাজনৈতিক মোক্ষম চাল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গেহলটের এই চালে শাখের করাত পরিস্থিতি তৈরি হতে পারে প্রধানমন্ত্রীর কাছে। চিঠিতে গেহলট লিখেছেন, ‘করোনা মহামারীর সময় আমাদের প্রধান কাজ হওয়া উচিত, মানুষের পাশে থেকে তাঁদের সাহায‌্য করা। অথচ বিজেপি ক্রমাগত এর উলটোটা করে যাচ্ছে। যা গণতন্ত্রের অপমান। এর আগে কর্ণাটক ও মধ‌্যপ্রদেশেও একই কাজ করেছে তারা। আমি জানিনা এই সম্পর্কে আপনি অবগত কিনা বা কেউ আপনাকে ভ্রান্ত তথ‌্য দিচ্ছে কিনা। তাই গোটা বিষয় জানালাম।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন : ‘সাংবিধানিক সংকটের পথে রাজস্থান’, শচীন পাইলটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন স্পিকার]

এদিন সারাদিনই ঘটনার ঘনঘটা ছিল রাজস্থানে। অশোক গেহলটের ভাই অগ্রসেনের বাড়িতে হানা দিল ইডি। তাঁর বিরুদ্ধে দেশের চাষিদের সরবরাহ করার কমদামী সার কিনে তা ঘুরপথে বিদেশে পাচার করে বেআইনিভাবে কোটি-কোটি টাকা উপার্জনের অভিযোগ আনা হয়েছে। এদিন সকাল থেকে মুখ‌্যমন্ত্রীর ভাই অগ্রসেনের বাড়ি, অফিস-সহ দেশের ১৩টি জায়গায় তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যার মধ্যে রয়েছে কলকাতার এক অবাঙালি ব‌্যবসায়ীর বাড়িও। প্রত‌্যাশিতভাবেই এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে কংগ্রেস।

Advertisement

[আরও পড়ুন : পিপিই বাবদ ১ লক্ষ ৮৪ হাজার টাকার বিল ধরাল হাসপাতাল, কমিশনের দ্বারস্থ রোগীর পরিবার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন