সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো এনকাউন্টার মামলায় মেজর জেনারেল-সহ ৭ জন জওয়ানকে দোষী সাব্যস্ত করল সেনাবাহিনীর নিজস্ব আদালত৷ ২৪ বছরের পুরনো একটি ভুয়ো এনকাউন্টার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক৷ অভিযুক্ত সাতজনের মধ্যে রয়েছেন মেজর জেনারেল এ কে লাল, কর্নেল থমাস ম্যাথু, কর্নেল আরএস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিং, ক্যাপ্টেন জগদেও সিং, নায়েক আলবিন্দর সিং ও নায়েক শিবেন্দর সিং।
[ত্রিকোণ প্রেমের জের, তরুণীর বাড়ির সামনে আত্মঘাতী যুবক]
অসমের তিনশুকিয়ায় চা বাগানের এক কর্তা খুনের ঘটনাতেই ভুয়ো এনকাউন্টার করা হয়৷ খুনের মামলায় জড়িত সন্দেহে ৯জনকে আটক করা হয়৷ অসমের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা জগদীশ ভুঁইয়া তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। এরপর ১৯৯৮ সালের ১৮ ফেব্রুয়ারি এনকাউন্টারে ৫ জনকে খুন করা হয়, বাকি ৪ জনকে ছেড়ে দেওয়া হয়৷ এনকাউন্টারে নিহত ওই ৫ যুবককে আলফা সন্ত্রাসবাদী বলে তকমা দেওয়া হয়৷ মৃতেরা প্রত্যেকেই নির্দোষ, এই দাবি করে পালটা গুয়াহাটি হাইকোর্টে মামলা রুজু করা হয়৷ প্রায় ২৪ বছর পর ১৬ জুলাই ভুয়ো এনকাউন্টার মামলায় মেজর জেনারেল-সহ সাত জওয়ানের বিরুদ্ধে বিচার শুরু হয়৷
[সুস্থ হওয়ার আগেই এইমস থেকে ছুটি নিয়ে বাড়িতে মনোহর পারিকর]
২৭ জুলাই মামলায় দোষী সাব্যস্ত হয় প্রত্যেকেই৷ শনিবার এই মামলার রায় ঘোষণা করে সেনা আদালত৷ অভিযুক্ত সাতজনের মধ্যে রয়েছেন এ কে লাল, কর্নেল থমাস ম্যাথু, কর্নেল আরএস সিবিরেন, ক্যাপ্টেন দিলীপ সিং, ক্যাপ্টেন জগদেও সিং, নায়েক আলবিন্দর সিং ও নায়েক শিবেন্দর সিং। দোষীদের মধ্যে এ কে লাল মেজর জেনারেল পদমর্যাদার আধিকারিক৷
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর