সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অ্যাক্সিস ব্যাঙ্কের একটি শাখায় হানা দিলেন আয়কর বিভাগের কর্তারা৷ বৃহস্পতিবার এই খবর জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷ আহমেদাবাদে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা দেন আয়কর অফিসাররা৷ সূত্রের খবর, ১৯টি অ্যাকাউন্ট মারফত প্রায় ৮৯ কোটি টাকার লেনদেন এখন আয়কর বিভাগের কর্তাদের নজরে রয়েছে৷
(নতুন নোটে বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি ৩৪ লক্ষ টাকা: LIVE)
বুধবার আহমেদাবাদের ময়ামনগরে অ্যাক্সিস ব্যাঙ্কের শাখায় হানা দেন আয়কর অফিসাররা৷ জানা গিয়েছে, লেনদেনের খুঁটিনাটি তথ্য যাচাই করার সময় বেশ কিছু গলদ ধরা পড়ে আয়কর অফিসারদের চোখে৷ দেখা যায়, নোট বাতিলের পরেই আচমকা অতি সক্রিয় হয়ে উঠেছে ১৯টি অ্যাকাউন্ট৷ ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গে কথা বলে আয়কর বিভাগের অফিসাররা চারজন ব্যক্তিকে চিহ্নিত করেছেন৷ তাঁদের উপরেও নজর রাখছেন অফিসাররা৷ দেখা গিয়েছে, নোট বাতিলের পর থেকে আজ পর্যন্ত ওই সন্দেহজনক অ্যাকাউন্টগুলি থেকে ৮৯ কোটি টাকা লেনদেন হয়েছে৷ প্যান কার্ড ব্যবহার করে ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল, অন্য কোনও কেওয়াইসি নথি জমা দেওয়া হয়নি৷ আয়কর বিভাগের অফিসারদের অনুমান, কোনও এক মাথাই চারজনের ভুয়া পরিচয় ব্যবহার করে যাবতীয় লেনদেন করছে৷ সন্দেহজনক ওই ব্যক্তির খোঁজে তল্লাশি জারি রেখেছে আয়কর বিভাগ৷ নজর রাখা হচ্ছে অ্যাকাউন্টগুলির লেনদেনের উপরেও৷
সর্বশেষ খবর
-
বিপর্যয় মোকাবিলায় পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, ‘অগ্নিবীর’দের জন্য বিশেষ সংরক্ষণ, ঘোষণা শুভেন্দুর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত