মাংস খাওয়া বন্ধ করুন মুসলিমরা, দাবি আজম খানের

গোটা দেশে কসাইখানা বন্ধের ডাক দিয়েছেন তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৬, ২০১৯, ১৪:৪৯

options
link
মাংস খাওয়া বন্ধ করুন মুসলিমরা, দাবি আজম খানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েই বেআইনি কসাইখানায় লাগাম টেনেছেন যোগী আদিত্যনাথ। ফরমানের জেরে সে রাজ্যে মাংস কেনাবেচা প্রায় বন্ধ হতে বসেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, ধর্মঘটের পথে নেমেছেন মাংস বিক্রেতারা। এই পরিস্থিতিতেই মুখ খুললেন সপা নেতা আজম খান। তাঁর সাফ দাবি, মাংস খাওয়া বন্ধ করুক মুসলিমরা। কেননা ইসলামে এরকম কোনও নির্দেশ দেওয়া নেই।

Advertisement

‘হিন্দু রাষ্ট্র্রের স্বপ্নপূরণে রাষ্ট্রপতি করা হোক মোহন ভাগবতকে’ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কসাইখানা বন্ধ নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন আজম খান।  তাঁর দাবি, গোটা দেশেই সমস্ত কসাইখানা বন্ধ হওয়া উচিত। আইনি বা বেআইনি নিয়েও তাঁর অভিযোগ আছে। তাঁর দাবি, সামগ্রিকভাবে পশুহত্যা বন্ধ হওয়া উচিত। আইনসম্মতভাবে কসাইখানায় হত্যা করা হলেও যেমন তা পশুহত্যা, বেআইনি জায়গায় হলেও তাই। যোগী সরকার অবশ্য লাইসেন্স থাকা কসাইখানা বন্ধের নির্দেশ দেয়নি। এ নিয়ে সরকারকে একহাত নেন সপা নেতা। তাঁর দাবি, পশুহত্যা বন্ধ করতে চাইলে সব কসাইখানাই বন্ধ করা উচিত। এবং একই নিয়ম গোটা দেশে লাগু হওয়া উচিত। কোনও কোনও রাজ্যে পশুহত্যা আইনি, কোথাও বেআইনি- এরকম নিয়মের বিরোধিতা করে তাঁর দাবি, আইনের সাযুজ্য থাকুক গোটা দেশে। তার পাশাপাশি তাঁর আবেদন, মাংস খাওয়া বন্ধ করুন মুসলিমরা। কেননা ইসলামে এরকম কোনও নির্দেশ দেওয়া হয়নি। এ ব্যাপারে সবস্তরের মানুষকে সচেতন করতে মুসলিম ধর্মগুরুদের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।

Advertisement

শুধু মরণাপন্ন শিশুদের দত্তক নিয়ে বিশ্বে নজির এই ব্যক্তির ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.