Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Sumit Roy

৮ দিনের সিআইডি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, শালবনি জমি দুর্নীতিতে বাড়ছে বিপদ

শুক্রবার সকালে ভবানীভবন থেকে সিআইডির বিশেষ প্রতিনিধি দল তাঁকে মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৯:৪৪

options
link
৮ দিনের সিআইডি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, শালবনি জমি দুর্নীতিতে বাড়ছে বিপদ zoom
অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়। ফাইল ছবি।
Advertisement

আট দিনের সিআইডি হেফাজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। শালবনি জমি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তাকে। শুক্রবার সকালে ভবানীভবন থেকে সিআইডির বিশেষ প্রতিনিধি দল তাঁকে মেদিনীপুরে নিয়ে যাওয়া হয়।

এর আগে শালবনি জমি দুর্নীতি মামলা এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুমিতকে তলব করে ইডি। তদন্তকারীদের সূত্রে খবর, তৃণমূলের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আর্থিক মামলার তদন্তেও সুমিতের নাম উঠে আসে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রক্ষাকবচ খারিজ করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলে সিআইডি। সেখান থেকেই জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় সুমিতকে। বিধানসভায় দাঁড়িয়ে সুমিতের গ্রেপ্তারির কথা জানান খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, “এই রাজ্যের একজন প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায়। সুপ্রিম কোর্ট রক্ষাকবচ তুলে নিয়েছে। তোলাবাজ ভাইপোর একনম্বর কালেক্টর হল সুমিত রায়। তাকে সিআইডি গ্রেপ্তার করেছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সুমিতকে নিয়ে যাওয়া হয় ভবানীভবনে। শুরু হয় জেরা। মূলত জমি দুর্নীতির টাকা কোন পথে গিয়েছে, কাদের মাধ্যমে পাচার করা হয়েছে, হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে কি না, এহেন একাধিক প্রশ্ন তাঁকে করা হয়। যদিও সূত্রের খবর, কোনও কিছুরই জবাব দেননি সুমিত। তদন্তকারীদের দাবি, কাউকে আড়াল করার চেষ্টা করছে সুমিত। এদিকে শোনা যাচ্ছে, যে ধরণের দুর্নীতির সঙ্গে সুমিত জড়িত তাতে তদন্তকারীদের ধারণা এর সঙ্গে যোগ রয়েছে তৎকালীন প্রশাসনিক আধিকারিকরা। অন্যথায় এভাবে জমি দুর্নীতি কার্যত অসম্ভব। ফলে তাঁরা কারা, ভূমিকা কি, তা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, এই দুর্নীতির কয়েকশো কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়ার চেষ্টা করছে ইডিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.