সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেধড়ক মারধরের পাশাপাশি স্বামী তাঁর গায়ে প্রস্রাব করে দেয়, এই ঘৃণ্য আচরণের প্রতিবাদে মুখর এক গৃহবধূ। অভিযোগের তির উত্তরপ্রদেশের যোগী মন্ত্রিসভার সদস্য বাবুরাম নিশাদের দিকে। বন্দুকের নিশানায় রেখে সে স্ত্রীর উপর অত্যাচার করে বলে অভিযোগ। স্বামীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন নির্যাতিতা। পুলিশেরও দ্বারস্থ হয়েছেন তিনি। মন্ত্রী যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন। পালটা বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন তিনি।
[আরও পড়ুন: নৌ মহড়ার আড়ালে হামলার ছক পাকিস্তানের! যুদ্ধজাহাজ মোতায়েন করল ভারত]
সম্প্রতি বাবুরাম নিশাদের স্ত্রী ফেসবুকে লেখেন, “আমি বাবুরাম নিশাদের স্ত্রী। আমাদের প্রায় ১৪ বছর বিয়ে হয়েছে। বিয়ের পর থেকে স্বামী আমার উপর অত্যাচার করে। আমি বারবার পুলিশকে জানিয়েছি। তবে তাতে লাভ কিছুই হয়নি। পরিবর্তে আলোচনা করে স্বামীর সঙ্গে অশান্তি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। এদিকে, পুলিশের দ্বারস্থ হওয়ায় অত্যাচারের পরিমাণ আরও বেড়ে গিয়েছে। স্বামী আমাকে বন্দুকের নিশানায় রেখে বারবার মারধর করে। বেশি বাড়াবাড়ি করলে খুন করে দেওয়ারও হুমকি দিয়েছে সে। আমার বাবা, ভাইকেও বাবুরাম খুনের হুমকি দেয়। আমার গায়ের উপরে প্রস্রাবও করে দিয়েছে স্বামী।”
পুলিশের কাছে কোনও সাহায্য না পেয়ে স্বাভাবিকভাবেই কি করবেন কিছুই ভেবে পাচ্ছেন না ওই মহিলা। তাঁর বাপের বাড়ির লোকজনের পরামর্শে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠিও লিখেছেন। তবে নির্যাতিতার অভিযোগ, তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি।
[আরও পড়ুন: শপিং মলে হিন্দু রাষ্ট্রের স্লোগান, বেধড়ক মার খেলেন যুবক]
যদিও স্ত্রীর অভিযোগ মানতে নারাজ উত্তরপ্রদেশের মন্ত্রী বাবুরাম নিশাদ। স্ত্রীর অভিযোগ খারিজ করে দিয়েছেন তিনি। স্ত্রীকে নিয়ে সংসার করা খুব কঠিন বলেই দাবি বাবুরামের। তাঁর সাফাই, “আমার স্ত্রী অত্যন্ত বিলাসবহুল জীবনে অভ্যস্ত। তাই প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হয় ওর। হাতে টাকা পেলেই দামী জিনিসপত্র কিনে ফেলে। আর টাকা দিতে না পারলেই ঝগড়ঝাটি করতে শুরু করে।” এই কারণ দেখিয়ে হামিরপুরের আদালতে বিবাহ বিচ্ছেদের মামলাও রুজু করেন বাবুরাম। তবে এখনও এই মামলার কোনও নিষ্পত্তি হয়নি। দিনকয়েক আগে টিকটক ভিডিও প্রকাশ করে বিপাকে জড়িয়েছিলেন বাবুরাম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বধূ নির্যাতনের অভিযোগে বিপাকে উত্তরপ্রদেশের মন্ত্রী।
সর্বশেষ খবর
-
অসুস্থ হয়ে দিল্লি এইমসে ভর্তি বিমান বসু, কী জানাল বামফ্রন্ট রাজ্য নেতৃত্ব?
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব