সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারও সতর্কতা সত্ত্বেও যাঁরা ধূমপান করে থাকেন, তাঁরা এই সমস্যয় কখনও না কখনও তো পড়েইছেন। আপনার প্রিয় দেশলাই বাক্সটি হাত পেতে চেয়ে নেন পাশের মানুষটি। কিন্তু ফেরত দেওয়ার কোনও বালাই নেই। সিগারেটে ধোঁয়ার মতোই যেন মাথা থেকে দেশলাই বাক্সটি ফেরত দেওয়ার কথাও মিলিয়ে যায়। যাঁরা ধূমপান করেন না তাঁরাও এই সমস্যার সঙ্গে একাত্মবোধ করবেন। কারণ পেন কিংবা বইয়ের ক্ষেত্রেও এমনটা ঘটে থাকে। তা বলে দেশলাই বাক্স ফেরত পাওয়ার জন্য কেউ নিজের সহকর্মীকে অফিসিয়াল নোটিস ধরাতে পারেন? পারেন, যদি তাঁর নাম হয় সুশীল কুমার।
সহকর্মী মোহিত পন্তকে দেশলাই বাক্স ফেরত দেওয়ার জন্য রীতিমতো লিখিত নোটিস ধরিয়েছেন মোরাদাবাদের ইলেক্ট্রিসিটি আরবান টেস্ট ডিপার্টমেন্টের এই ইঞ্জিনিয়ার। সেখানে তিনি লিখেছেন, জানুয়ারি মাসের তিরিশ তারিখ দেশলাইয়ের বাক্সটি মোহিত তাঁর কাছ থেকে চেয়ে নেন মশা তাড়ানোর ধূপ জ্বালানোর জন্য। কিন্তু ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও তা ফেরত দেননি। বাক্সটিতে ১৯টি কাঠি ছিল। যা না থাকায় সুশীলের লোডশেডিংয়ের সময় মোমবাতি জ্বালাতে বেশ সমস্যা হচ্ছে। তাই চিঠিটি পাওয়ার তিনদিনের মধ্যে যেন মোহিত দেশলাই বাক্সটি ফেরত দিয়ে দেন।
[আমাকে ও মেয়েকে বাঁচান, স্বামীর অত্যাচার থেকে বাঁচতে আর্তি গৃহবধূর]
চিঠিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন উত্তরপ্রদেশের এসপি রাহুল শ্রীবাস্তব। সুশীলকে আশ্বস্ত করে তিনি লিখেছেন, দেশলাই বাক্স ফেরত না পেলে অবশ্যই যেন রাহুলকে জানানো হয়। তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন।
न दें तो बताइयेगा
विधिक कार्यवाही की जाएगी। pic.twitter.com/XecmqVXaKS— RAHUL SRIVASTAV (@upcoprahul) February 3, 2018
[কেরলের স্পিকারের ৫০ হাজারি চশমা! বিতর্কে ‘সর্বহারা’ দল]
তবে, সুশীলের এই কাণ্ডে টুইটারে বেশ শোরগোল পড়ে গিয়েছে। কেউ রসিকতা করে পরামর্শ দিয়েছেন, অভিযুক্তকে ধরে নকল এনকাউন্টার করে দেওয়া হোক। কেউ অভিযোগ করেছেন প্রচার পেতেই এমন নোটিস ধরানো হয়েছে। তবে সুশীল নিজের দেশলাই বাক্সটি ফেরত পেয়েছেন কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ओह यूपी मे ? फर्जी एनकाउंटर करवा दो।
— Padmanabhan (@ypadmanabhan) February 5, 2018
Highlight hone k liye kis hadd tak jaa sakta hai koi.
— Sagar Goswami (@sagargoswami01) February 4, 2018
[বিমান দুর্ঘটনায় মৃত্যু নেতাজির? তিনবার তদন্তে ব্রিটিশ সরকারের হাতে একই রিপোর্ট]
সর্বশেষ খবর
-
পুজোর আগে ২ শনি-রবিতে চলবে অতিরিক্ত মেট্রো, কবে কোন রুটে? কী জানাল কর্তৃপক্ষ?
-
‘তোমাকেই বিয়ে করব’, সিঁথি রাঙানোর প্রতিশ্রুতিতে বিধবার সঙ্গে সহবাস, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘অষ্টমীতে মায়ের দেওয়া শাড়ি পরে অঞ্জলি’, পুজোয় মুম্বই না কলকাতায় থাকবেন? জানালেন রুক্মিণী
-
শুক্রে ব্রাজিল-উরুগুয়ে দলের সঙ্গে সান্ধ্যভোজনে মুখ্যমন্ত্রী! যুবভারতীতে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও
-
‘কপিলের বিশ্বজয়ের মতো বিপ্লব আনব’, ব্রাজিলের বিরুদ্ধে অঘটনের স্বপ্নে বুঁদ ভারতীয় ফুটবল দল