সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের কাছে চেয়ে মেলেনি শববাহী যান৷ অর্থের অভাবে স্ত্রীর মরদেহ নিজের কাঁধে তুলেই ১০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন স্বামী দানা মাঝি৷ পাশে ছিল তাঁর কিশোরী কন্যা৷ ওড়িশার বাসিন্দার এমন বেদনাদায়ক ঘটনা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল৷ শুধু ভারত বললে ভুল হবে৷ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এই মর্মান্তিক খবর৷ যা শুনে অনেকের চোখের কোণেই জল এসেছিল৷ কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউই৷
বাহরিনে বসে গাল্ফ নিউজ ডেইলি সংবাদপত্র পড়ে খবরটা জানতে পারেন সে দেশের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সলমন আল খলিফা৷ ওড়িশার দানা মাঝির জন্য তাঁর হৃদয় কেঁদে ওঠে৷ সব দেখে চুপ করে বসে থাকতে পারেননি তিনি৷ এক মুহূর্তে সময় নষ্ট না করে অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি৷
বাহরিনের প্রধানমন্ত্রীর এই মানবিক চেহারা আগের দেখার হয়তো সুযোগ হয়নি ভারতবাসীর৷ বাহরিনে ভারতীয় দূতাবাসের মাধ্যমে দানা মাঝির কাছে অর্থ পাঠানোর ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী প্রিন্স খালিফা৷ তবে অর্থের পরিমাণ নির্দিষ্টভাবে জানা যায়নি৷ তাঁর পরিবারের প্রতি সহানুভূতিও জানিয়েছেন৷ স্ত্রীর চিকিৎসায় সর্বশান্ত দানা মাঝির কাছে বাহরিনের প্রধানমন্ত্রীর থেকে অর্থলাভ একেবারে অপ্রত্যাশিত ছিল৷ এই অর্থ নিঃসন্দেহে খানিকটা ক্ষতে মলম লাগাবে স্ত্রী-হারা স্বামীর৷
সর্বশেষ খবর
-
বিয়েতে রাজি না হওয়ার ‘শাস্তি’, তরুণীকে নৈশভোজে ডেকে কুপিয়ে খুন করলেন প্রেমিক!
-
ওসিআই নীতি নিয়ে একগুচ্ছ প্রস্তাব, ফেডারেশনকে কী বলল মোহনবাগান?
-
কেন গুন্ডাদমন বিল? বিধানসভায় চন্দন-হরগোবিন্দের পরিবারকে দেখিয়ে ব্যাখা শুভেন্দুর
-
তন্দুর ছাড়াই তন্দুরি রুটি! তৈরি হবে বাড়ির রান্নাঘরে, সহজেই কেল্লাফতে!
-
তৃণমূল জমানায় পুলিশ লুকাতো টেবিলের তলায়! বিধানসভায় পেশ বহুচর্চিত গুন্ডাদমন বিল