জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় তাঁবু ধুতে নদীতে নেমেছিলেন কয়েকজন। সেই সময়ই মর্মান্তিক মৃত্যু হল ৩ যুবকের। শুক্রবারের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন:
অধিকারিকরা জানিয়েছেন, বান্দিপোরার চান্দেরগির এলাকায় কয়েকজন যুবক ঝিলাম নদীতে নেমে তাঁবু পরিষ্কার করছিলেন। সেই সময়ই তিন যুবক তলিয়ে যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। দীর্ঘ তল্লাশির পর তিনজনের দেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন, সোহেল আহমেদ দার (২২), আদিল আহমেদ দার (১৮) এবং সমীর আহমেদ দার (২২)। তাঁরা সকলেই চান্দেরগির এলাকার বাসিন্দা। পরে ময়নাতদন্তের জন্য দেহগুলি হাসপাতালে পাঠানো হয়। শনিবারই মৃতদের দেহ তাঁদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক শোকবার্তায় বলেন, “বান্দিপোরার এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।”
এছাড়াও ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ও কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুকও গভীর শোকপ্রকাশ করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী