সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই মাসে প্রায় ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক৷ ইদ থেকে ব্যাঙ্ক ধর্মঘট এবং নির্ধারিত ছুটির জেরেই এতদিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে৷ ঠিক কোন কোন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে-
Advertisement
- ৩ জুলাই রবিবার সাধারণ নিয়মে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
- ৬ জুলাই ইদের ছুটি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
- ৯ জুলাই মাসের দ্বিতীয় শনিবার, তাই ব্যাঙ্কের নিয়ম অনুসারে এদিন ছুটি থাকবে৷
- পরদিন ১০ জুলাই রবিবার, তাই ব্যাঙ্ক বন্ধ৷
- ১২ ও ১৩ জুলাই ব্যাঙ্ক ধর্মঘট৷ এসবিআই-এর সঙ্গে অন্যান্য সহযোগী ব্যাঙ্কগুলিকে এক করে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ১২ তারিখ স্টেট ব্যাঙ্কের কিছু সহযোগী ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ তবে পরদিন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসারস ইউনিয়ন ও অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর তরফে প্রায় সাড়ে তিন লক্ষ ব্যাঙ্ক কর্মচারীরা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন৷ তাই প্রায় সব ব্যাঙ্কই ওইদিন বন্ধ থাকবে৷
- ১৭ জুলাই রবিবার হওয়ায় ফের ব্যাঙ্ক বন্ধ৷
- ২৩ জুলাই মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ৷
- ২৪ জুলাই রবিবার, সাধারণ নিয়মেই ব্যাঙ্ক বন্ধ৷
- ২৯ জুলাই বেসরকারীকরণের প্রতিবাদে আবারও বেশিরভাগ ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
- ৩১ জুলাই আবার রবিবার, ফলত ব্যাঙ্ক বন্ধ৷
তাই এই মাসে প্রায় ১১ দিনই বিভিন্ন ব্যাঙ্ক বন্ধ থাকার উপক্রম৷ কোনও কোনও ক্ষেত্রে বেসরকারি ব্যাঙ্কগুলি খোলা থাকতে পারে৷ তবে সব মিলিয়ে গ্রাহকের যথেষ্ট হয়রানির সম্ভাবনা আছে৷ তাই আগেভাগেই ব্যাঙ্কের কাজ মিটিয়ে রাখাই ভাল৷
Advertisement
Advertisement
সর্বশেষ খবর
-
তদন্তে সহযোগিতার পুরস্কার! মেসিকাণ্ডে বড়সড় স্বস্তি অরূপ বিশ্বাসের
-
হারিয়ে যাওয়া শাবকের খোঁজে লোকালয়ে, বাড়ি-ঘরে ধাক্কা খেয়ে মর্মান্তিক মৃত্যু মা গন্ডারের
-
ছাত্র আন্দোলন, আসন পুনর্বিন্যাসে তুমুল সংঘাত, পওয়ারের নাতনির বিয়েতে একসঙ্গে রাহুল-মোদি
-
‘ফিরিয়ে দেওয়াই প্রাপ্তি’, টোটোয় ফেলে যাওয়া লক্ষাধিক টাকা ফিরিয়ে সততার নজির চালকের
-
লাদাখের তুষারচিতা দেখা যাবে জিপে বসেই, চালু হচ্ছে ভারতের প্রথম সুউচ্চ জঙ্গল সাফারি