পুরোহিতদের সামনে উন্মুক্ত বক্ষে মেয়েদের নাচতে হয় এই মন্দিরে

দীর্ঘদিন ধরে চলে আসছে এই রীতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৭, ১৫:১০

options
link
পুরোহিতদের সামনে উন্মুক্ত বক্ষে মেয়েদের নাচতে হয় এই মন্দিরে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথাও সাড়ে তিন বছরের শিশুকন্যার যৌনাঙ্গে সূচ ফুটিয়ে দিচ্ছে কোনও এক সনাতন। কোথাও আবার কোনও এক স্বঘোষিত ধর্মগুরু লালসার শিকার হতে হচ্ছে তারই সাধ্বীদের। গোটা ভূ-ভারতে খুঁজলে এরকম অংসখ্য ঘটনা জানতে পারা যাবে। সম্প্রতি সামনে এসেছে সেরকমই একটি ঘটনা। যেখানে ছোট ছোট মেয়েদের অর্ধনগ্ন করে দেবী রূপে পুজো করা হয়। ধর্মের অজুহাত দেখিয়ে উন্মুক্ত বক্ষে ছোট ছোট মেয়েদের নাচতে বাধ্য করা হয়।  ঘটনাটি তামিলনাড়ুর মাদুরাই মন্দিরের।

Advertisement

[লেডি ডায়নার সঙ্গে যৌনতায় মাততে চেয়েছিলেন ট্রাম্প, ফাঁস সাক্ষাৎকার]

জানা গিয়েছে, বহুদিন ধরেই ওই মন্দিরে এই রীতি চলে আসছে। যৌবনে পা দেয়নি এরকম ছোট মেয়েদেরই ওই মন্দিরে দেবীরূপে পুজো করা হয়। তাদের শরীরের উপরের অংশে থাকে না কোনও বস্ত্র। থাকে কেবল অলংকার। তাই দিয়ে ঢাকতে হয় বক্ষ। মোট ১৫ দিন ধরে থাকতে হয় মন্দিরের পুরোহিতদের কাছে। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে অর্ধনগ্ন অবস্থায় মন্দিরে প্রবেশ করছে সাত জন মেয়ে। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অবস্থাতেই মন্দির চত্বরে স্নান করছে একটি মেয়ে। এই খবরটি সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। নির্দেশ দেওয়া হয়, কোনওভাবেই যেন ওই মেয়েদের হেনস্তা না করা হয়। পাশাপাশি বলা হয়, ওরকম বিনা পোশাকে রাখা যাবে না তাদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

bare

Advertisement

এই ঘটনার প্রসঙ্গে মাদুরাইয়ের কালেক্টর কে ভেরা রাঘব রাও বলেন, ‘এটি বহু পুরানো রীতি। মা-বাবারা তাঁদের মেয়েদের নিজেদের ইচ্ছাতেই এখানে পাঠান। তবে আমরা গ্রামবাসীদের নির্দেশ দিয়েছি ওই মেয়েদের ঠিকঠাক পোশাক পরাতে।তবে ওরা পোশাকের উপর অলংকার পরতেই পারে।’ এর পাশাপাশি তিনি জানিয়েছেন, গ্রামে তদন্তকারী দলও পাঠানো হয়েছে। কোনও মেয়ের উপরই অত্যাচার বা হেনস্তা হয়নি, তাদের দেবীরূপে পুজো করা হচ্ছে। এমনটাই রিপোর্ট জমা দিয়েছে তদন্তকারী দল। তবুও প্রত্যেক বাসিন্দাকে ওই মেয়েদের পরিধানের দিকে নজর দিতে নির্দেশ দিয়েছেন তিনি। যদিও তাতে বিতর্ক থামার নাম অবশ্য নেই।

[পুজোয় সন্তানদের সঙ্গ চেয়ে আদালতে বাবা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.