মুখ্যমন্ত্রী পদ থেকে মনোহর পারিকরের পদত্যাগ দাবি ভিএইচপি-র

জানেন, কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৭, ০৯:৫২

options
link
মুখ্যমন্ত্রী পদ থেকে মনোহর পারিকরের পদত্যাগ দাবি ভিএইচপি-র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গো-মাংস ইস্যুতে এবার বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি-র নিশানায় বিজেপিরই এক মুখ্যমন্ত্রী। গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের পদত্যাগের দাবি তুলেছে হিন্দুত্ববাদী এই সংগঠনটি।

Advertisement

[কমপিউটর চালাতেই ভেসে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’, তাজ্জব সরকারি অফিসার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত মে মাসে দেশ জুড়ে বেআইনি গো-হত্যা রুখতে একটি নির্দেশিকা জারি করে মোদি সরকার। নির্দেশিকায় বলা হয়, দেশে পশুহাট বা পশুবাজারগুলিতে বেআইনিভাবে পশুর মাংস বিক্রি করার অনুমতি মিলবে না। ধর্মীয় কারণে বলি দেওয়ার জন্য বা মাংস খাওয়ার জন্য গবাদি পশু বিক্রি করা যাবে না। কিন্তু গোয়ায় মানুষের প্রধান খাদ্যই হল এই গো-মাংস। স্বাভাবিকভাবেই মোদি সরকারের এই নির্দেশিকায় উপকূলবর্তী এই রাজ্যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বিপাকে পড়েছে রাজ্যের বিজেপি সরকার। ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, গোয়ায় গো-মাংসের কোনও অভাব হবে না। গো-মাংসের চাহিদা মেটাতে প্রয়োজনে প্রতিবেশী রাজ্য কর্নাটকের সাহায্য নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই বেজায় চটেছে বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি।  সংগঠনের নেতা সুরেন্দ্র জৈন বলেন, মনোহর পারিকরের মতো নেতাদের জন্য বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী কী জানেন না, গোয়া ও কর্নাটকে গরু জবাই করা আইনত নিষিদ্ধ। অবিলম্বে মুখ্যমন্ত্রী পদ থেকে মনোহর পারিকরের পদত্যাগ দাবি করেছেন ভিএইচপি নেতা সুরেন্দ্র জৈন।

Advertisement

[রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি সংবিধানসম্মত নয়: বিজেপি]

প্রসঙ্গত, এর আগেও গো-মাংস ইস্যুতে মনোহর পারিকরের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছিল। গত মাসে এক সাক্ষাৎকারে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর দাবি করেছিলেন, জবাইয়ের জন্য বাজারে পশুবিক্রির উপর নিষেধাজ্ঞা গোয়ার মতো রাজ্য প্রযোজ্য হবে না। কারণ রাজ্যে এমন কোনও পশুহাটই নেই, যেখানে জবাইয়ের জন্য পশু বিক্রি করা হয়। বস্তুত, পশুহাটে গবাদি পশু বিক্রিতে জারি হওয়া নিষেধাজ্ঞা নিয়ে গোয়া সরকারের পক্ষ থেকে আপত্তিও তোলা হয়েছিল।

[৩৭০ টাকা চুরির অভিযোগ, মামলায় রায় বেরল ২৯ বছর পরে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.