পরিবারের চাপে বিয়েতে রাজি হননি তরুণী, এই ‘অপরাধে’ তাঁকে নৈশভোজে ডেকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন প্রেমিক। বিয়ে নিয়ে তর্কবিতর্কের পরেই তরুণীর উপর হামলা চালান অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। অভিযুক্ত রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম অঞ্জলি। কর্মসূত্রে রাজীবের সঙ্গে আলাপ হয় তাঁর। গত তিন-চার বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন যুগল। যদিও অঞ্জলির পরিবার পছন্দ করত না রাজীবকে। এরপরেও বারবার অঞ্জলি ও তাঁর পরিবারকে বিয়েতে রাজি করানোর চেষ্টা করেছিল রাজীব। ইদানীং বাবা-মায়ের চাপে অঞ্জলি তাঁকে এড়িয়ে চলতে শুরু করেছিল।
রবিবার সন্ধ্যায় অঞ্জলিকে নৈশভোজে ডাকেন রাজীব। নতুন করে বিয়ের প্রসঙ্গ তোলেন তিনি। এই নিয়ে তাদের মধ্যে তুমুল তর্কবিতর্ক হয়। এক সময় অঞ্জলি রেস্তরাঁ ছেড়ে নিজের মতো হাঁটা দেন। অভিযোগ, সেই সময় তাঁর পিছু নেয় রাজীব। একসময় ধারাল ছুরি দিয়ে গলায় কোপ বসান তিনি। আশঙ্কাজনক তরুণীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণীর। অন্যদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার করেছে অভিযুক্ত রাজীব। তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
হরমুজ ফসকেছে ইরানের মুঠি থেকে! মার্কিন চালে অস্বস্তিতে তেহরান
-
চা বাগানের জমি বিক্রির টাকা তৃণমূল ফান্ডে! উত্তরে কেলেঙ্কারির অভিযোগ মন্ত্রী শংকরের
-
সোনার খনিতে ভয়ংকর ধস আফ্রিকার, চাপা পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু
-
তারাপীঠের পর নিউ মার্কেট, গভীর রাতে হোটেলে বিধ্বংসী আগুন! মৃত কমপক্ষে ৯
-
‘ঘোষবাবু খুন হয়েছেন…’, ভয় দেখিয়ে লাখ টাকার কেপমারি, পলাতক দুই ভুয়ো গোয়েন্দা পুলিশ