জোর করে দেহব্যবসায় নামিয়ে ছিল শ্বশুরবাড়ির লোকেরা। লাগাতার মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ‘আত্মহত্যা’ করলেন বেঙ্গালুরুর (Bengaluru) বাসিন্দা বছর ২২-এর তরুণী গৃহবধূ।
এই ঘটনা কর্নাটকের বিদার জেলার বাসবকল্যাণের। মৃত তরুণীর নাম অঞ্জানাবাই। ২০২২ সালে স্থানীয় শেখর পাটিলের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। দম্পতির ১১ মাসের সন্তানও রয়েছে। বাসবকল্যাণের ওম কলোনির বাড়িতে অঞ্জানাবাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন:
গত সপ্তাহে তরুণীর বাবা বিজয়কুমার পুলিশে অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ করেন, শ্বশুরবাড়ির লোকেরা নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার চালাত অঞ্জানাবাইয়ের উপরে। এমনকী তাঁকে জোর করে দেহব্যবসায় নামানো হয় বলেও অভিযোগ। বিজয়কুমারের দাবি, অবৈধ সম্পর্ক জড়াতে না চাওয়ায় মেয়ের উপর অত্যাচার চালানো হত। অভিযুক্ত স্বামী শেখর পাটিল এবং তাঁর পরিবারের আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?
-
নজরে মহিলা ও যুবসমাজ, মোদির জন্মদিন উপলক্ষে একমাসের মেগা জনসংযোগ কর্মসূচি বঙ্গ বিজেপির