Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Sharad Pawar

গুরুতর অসুস্থ শরদ পওয়ার, তড়িঘড়ি ভর্তি করা হল পুণের হাসপাতালে

বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন এনসিপি প্রধান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:৫৫

options
link
গুরুতর অসুস্থ শরদ পওয়ার, তড়িঘড়ি ভর্তি করা হল পুণের হাসপাতালে zoom
পুণের বেসরকারি হাসপাতালে ভর্তি এনসিপি প্রধান। ফাইল চিত্র।

গুরুতর অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পওয়ার (Sharad Pawar)। তাঁকে পুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই এনসিপি প্রধান জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। এর সঙ্গে শ্বাসকষ্টও শুরু হয় তাঁর। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্ষীয়ান নেতা দীর্ঘদিন ধরেই একাধিক বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। বাড়িতে থাকলেও চিকিৎসকদের নজরদারিতে ছিলেন। সম্প্রতি সর্দিকাশির সমস্যায় শ্বাসকষ্ট শুরু হয়। সমস্যা ক্রমশ বাড়ছিল। এর পর চিকিৎসকদের পরামর্শে বেশ কিছু পরীক্ষা করানো হয়। এই পরীক্ষার পরেই এনসিপি নেতাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হলেও চিকিৎসকেরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।

Advertisement

এদিন সকাল সাড় দশটা নাগাদ  একটি অ্যাম্বুলেন্স বারামতির গোবিন্দবাগে শরদ পওয়ারের (Sharad Pawar) বাসভবনে পৌঁছায়। তখনই চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক পরীক্ষা করেন। পরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে তাঁকে আরও চিকিৎসার জন্য পুনে নিয়ে যাওয়া প্রয়োজন। এরপরই প্রবীণ রাজনীতিককে হাসপাতালে ভর্তি করা হয়। এই সময় পওয়ারে সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ও এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। 

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে শরদের মুখে ক্যানসারের সংক্রমণ ধরা পড়েছিল। আমেরিকা এবং ভারতে একাধিক অস্ত্রোপচারের পর মারণ রোগ সেরে যায়। কিছু দিন আগে বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শরদের ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। অজিতের মৃত্যুতে মুষড়ে পড়েছিলেন তিনি। এবার ৮৫ বছরের নেতার অসুস্থতায় উদ্বিগ্ন মহারাষ্ট্রের এনসিপি সমর্থকেরা। নেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.