পেশায় তিনি জিম প্রশিক্ষক, ব্যায়ামবীর। পরিকল্পনা করেছিলেন ভ্যালেন্টাইন্স ডে-তে তিনবছরের প্রেমিকাকে দেবেন সারপ্রাইজ। কিন্তু তার আগেই তাঁকে ভয়ানক এক সারপ্রাইজ দিলেন প্রেমিকা! জানিয়ে দিলেন সামনেই তাঁর বিয়ে। নিমন্ত্রণের কার্ড হাতে নিয়েও যেন বিশ্বাস হচ্ছিল না বছর ছাব্বিশের কিরণের। এমনকী তাঁকে নাকি বিয়ের শাড়িও দেখান ওই তরুণী। এই ধাক্কা সামলাতে না পেরেই কিরণ আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। বেঙ্গালুরুর (Bengaluru) এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে বছর তিনেকের সম্পর্ক ছিল কিরণের। তাই আচমকাই যখন তিনি জানতে পারেন অন্য কাউকে বিয়ে করতে চলেছেন তাঁরই প্রেমিকা, মেনে নিতে পারেননি। চোখের সামনে বিয়ের নিমন্ত্রণের কার্ড ও নতুন শাড়ি দেখার পরই সম্ভবত মনে মনে চরম পদক্ষেপের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন তিনি। দাবি, এরপরই বাড়ি ফিরে নিজেকে ঘরবন্দি করে ফেলেন কিরণ। অনেকক্ষণ সাড়া না পেয়ে বাড়ির লোক দরজা ভেঙে ভিতরে ঢুকলে কিরণকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই ওই তরুণীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কিরণের পরিবারের সদস্যরা। জানিয়েছেন, তাঁদের ছেলে প্রেম দিবসে প্রেমিকাকে দেওয়ার জন্য অভিনব উপহারের সন্ধান করছিল। ভাবতেই পারেনি, সেই দিনটা আসার আগে এমন আঘাত পেতে হবে! এদিকে প্রয়াত ব্যায়ামবীরের পরিবারের আরও দাবি, কিরণ নাকি তাঁর প্রেমিকার পরিবারের ৫০ লক্ষ টাকা ঋণ শোধ করার জন্য পদক্ষেপ করা শুরু করেছিলেন। সমস্ত অভিযোগ পেয়ে পুলিশ তা নথিবদ্ধ করে তদন্ত শুরু করেছে।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?