সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাত্রের পছন্দ ছিল পাত্রীকে৷ পাত্রীও হবু বরকে অপছন্দ করেনি৷ কিন্তু ‘কাবাব মে হাড্ডি’ হল এক সারমেয়৷ পাত্র নারাজ পাত্রীর পোষ্যকে মেনে নিতে৷ আর যে পাত্র তার পোষ্য মেনে নেবে না তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে তীব্র আপত্তি পাত্রীর৷ ফলে শেষমেশ ভেঙেই গেল বিয়েটা৷
বেঙ্গালুরুর করিশমা ওয়ালিয়ার নাম এখন সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত৷ কেননা বিয়েটা ভেঙেছেন তিনিই৷ জীবনে সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেওয়ার সময় সকলেই ভাল করে বুঝে নিতে চান৷ দু’টো জীবন এক হওয়ার আগে একে অপরের ভাল-লাগা, মন্দ-লাগা খতিয়ে দেখে নিতে চান৷ কেননা দাম্পত্য মানেই অনেকখানি কম্প্রোমাইজ, ব্যক্তিগত ইচ্ছে-অনিচ্ছে কাটছাঁট করে দু’জনে মিলে এক পথে সামিল হওয়া৷ কিন্তু সেখানে যে একটি সারমেয় কাঁটা হয়ে দাঁড়াবে কে জানত! সম্প্রতি হবু বরের সঙ্গে তাঁর কথোপকথনের একটি স্ক্রিনশট ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তাতে দেখা যাচ্ছে, বিয়ে তাঁর ঠিক হয়েই গিয়েছিল প্রায়৷ পাত্রের শুধু পছন্দ ছিল না হবু স্ত্রীর পোষ্যপ্রেম৷ কুকুরের সঙ্গে বিছানা ভাগাভাগি করা ঘোর না-পসন্দ ছিল তাঁর৷ এছাড়া কুকুর নিয়ে পাত্রের মায়েরও কিছু সমস্যা ছিল৷ ফলত বিয়েটা করতে হলে পোষ্যকে ছাড়তে হত করিশমাকে৷ যে মানুষ তাঁর পোষ্যকে ভালবাসে না, তাঁর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে আবার ঘোর আপত্তি করিশমার৷ফলে বিয়েটা ভাঙতে দ্বিধা করেননি৷ এমনকী সিদ্ধান্ত নিতে বিশেষ সময়ও নেননি, সোশ্যাল মিডিয়ার চ্যাটেই নিজের মতামত জানিয়ে দেন তিনি৷

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়ার পর বহু লোক করিশমার পক্ষেই মুখ খুলেছেন৷ কী করে একজন কুকুরকে ভালবাসতে না পারেন, তাই-ই অনেকের কাছে বিস্ময়৷ তবে করিশমার সিদ্ধান্ত নেওয়ার সাহসকে তারিফ করেছেন বহুজন৷ কেননা বিবাহের মতো একটি প্রতিষ্ঠানকে অগ্রাহ্য করা সহজ নয়, তাও আবার পোষ্যের কারণে বিয়ে ভেঙে দেওয়া প্রায় নজিরবিহীন৷ তবে বিবাহ পরবর্তী ঝামেলা এড়াতে করিশমা এখন যে দৃঢ় সিদ্ধান্ত নিতে পেরেছেন, তাতেই অজস্র সাধুবাদ জমা পড়ছে সোশ্যাল মিডিয়ায়৷
Umm That would be me 😀 https://t.co/VnRfQLDurF
— Cynic Cynosure (@KarishmaWalia) September 13, 2016
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?