মন্দিরের পাশে ভিন ধর্মের যুবকের সঙ্গে যুবতী, ‘অপরাধে’ মারধর পুলিশের

নীতি পুলিশের সক্রিয়তা নিয়ে উঠছে প্রশ্ন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০১৮, ০৯:৪৪

options
link
মন্দিরের পাশে ভিন ধর্মের যুবকের সঙ্গে যুবতী, ‘অপরাধে’ মারধর পুলিশের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নীতি পুলিশের অতি-সক্রিয়তা। মন্দিরের সামনে কেন মুসলিম বন্ধুর সঙ্গে ঘোরা হচ্ছে। এই প্রশ্নে প্রেমিক-প্রেমিকাকে হেনস্তার অভিযোগ উঠল বেঙ্গালুরু পুলিশের বিরুদ্ধে।

Advertisement

[ভারতের কলকাঠিতে পাকিস্তানকে হুমকি আমেরিকার, তোপ হাফিজের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিজের ক্ষোভের কথা ভিডিওয় তুলে ধরেন বেঙ্গালুরুর ওই মহিলা। সেখানে দেখা যায় ওই তরুণী বলছেন, পুলিশ তাঁকে মারধর করেছে। তাঁর অপরাধ ভিন ধর্মের এক যুবকের সঙ্গে বেরিয়েছিলেন। ওই যুবক মুসলিম ধর্মাবলম্বী। পুরুষ বন্ধুর সঙ্গে ওই মহিলাকে স্থানীয় সুব্রহ্মণ্যম মন্দিরের পাশে ঘুরতে দেখে পুলিশ তাদের আটকায়। সম্পর্ক নিয়ে নানারকম অস্বস্তিকর প্রশ্ন করে। এখানেই শেষ হয়নি হেনস্তা। এরপর দুজনকে থানায় নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ আটকে রাখা হয়। চলতে থাকে প্রশ্নবাণ। ওই তরুণীর বাড়িতে খবর দেওয়া হয়। অভিভাবকদের বলা হয় মেয়ে অন্য ধর্মের এক ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছে একথা তাঁরা জানেন কি না।

Advertisement

[সেনার চাকরি করলে মরতেই হবে, জওয়ানদের ‘অপমান’ বিজেপি সাংসদের]

তবে পুলিশের দাবি মেয়েটি বাড়ির কাউকে না জানিয়ে বেরিয়ে পড়েছিল। ওই মহিলার ক্ষেত্রে আগেও এমন ঘটনা ঘটেছিল। গত আগস্ট মাসে ওই তরুণী বাড়ি ছেড়ে পালিয়েছিল। সেই সময় তাঁর নামে থানায় মিসিং ডায়েরিও হয়েছিল। ওই তরুণীর বক্তব্য, তাঁর বন্ধু শুধুমাত্র মুসলিম বলে অযথা লাঞ্ছনার মুখে পড়তে হয়। তদন্তের নামে থানায় পুলিশ একাধিবার বেত্রাঘাত করে। পুলিশ প্রমাণ করার চেষ্টায় ছিল দুজনে প্রেমিক-প্রেমিকা। দুপক্ষ পুলিশের কাছে আসার পর জট খোলে। শেষ পর্যন্ত মেয়েটিকে তার পরিবারের কাছে পাঠানো হয়। ছেলেটিকে নিয়ে যায় তাঁর কাকা। বিষয়টি নিয়ে শোরগোল হওয়ার পর পুলিশের উপর মহলে টনক নড়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত কনস্টেবল এবং থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.