সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কিং পরিষেবার পরিধি বাড়িয়ে তোলা ও মহিলাদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে এবার ভারতীয় মহিলা ব্যাঙ্ককে (বিএমবি) মিশিয়ে নেওয়া হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) সঙ্গে৷ সোমবার, এমনটাই ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ এক বিবৃতি যোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে ছড়িয়ে থাকা এসবিআই-র নেটওয়ার্ককে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দেশজুড়ে মহিলাদের কাছে সুলভ ও উন্নতমানের ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে এই পদক্ষেপ সাহায্য করবে৷
[আলোচনার মাধ্যমে রাম মন্দির বিতর্কের সমাধানের পরামর্শ সুপ্রিম কোর্টের]
দেশ জুড়ে স্টেট ব্যাঙ্কের ১২৬টি ‘মহিলা শাখা রয়েছে৷ এবং ২০১৩ সালে স্থাপিত বিএমবি-র দেশ জুড়ে রয়েছে মাত্র ৭টি শাখা৷ এ পর্যন্ত প্রায় ১৯২ কোটি টাকার মহিলা ঋণ দিয়েছে বিএমবি৷ একই সময়ে প্রায় ৪৬,০০০ কোটি টাকার মহিলা ঋণ দিয়েছে এসবিআই৷ দেশজুড়ে প্রায় ২০,০০০ শাখা রয়েছে স্টেট ব্যাঙ্কের, এবং এসবিআই-র দুই লক্ষ কর্মচারীদের মধ্যে ২২ শতাংশ মহিলা৷
[‘ভুয়ো’ বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল UGC]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!