সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোজ তিওয়ারির পর এবার আরেক ভোজপুরি সুপারস্টার রবি কিষেণ নাম লেখালেন গেরুয়া শিবিরে। রবিবার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন এই বিখ্যাত অভিনেতা। তাঁর বিজেপিতে যোগদানের কথা আগেই ফাঁস করেছিলেন বিজেপি নেতা তথা ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি।
Actor Ravi Kishan to join BJP today in presence of party president Amit Shah: BJP MP Manoj Tiwari pic.twitter.com/3haB3X9nbz
Advertisement— ANI (@ANI_news) February 19, 2017
Advertisement

কোনও রাজনৈতিক দলে রবি কিষেণের যোগদান এটাই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের একজন অন্যতম মুখ।

ভোজপুরি ইন্ডাস্ট্রির এই অন্যতম সফল অভিনেতা মনোজ তিওয়ারি এবং কুণাল সিংয়ের পদাঙ্কই অনুসরণ করেছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। এবার সক্রিয়ভাবে তাঁকে রাজনীতির আঙিনায় দেখা যাবে বলে ভক্তদের প্রত্যাশা বাড়িয়েছেন রবি।
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না