Bhojpuri Singer

মহিলা ডান্সারকে কোলে তুলে দর্শকের ভিড়ে ছুঁড়ে দিলেন ভোজপুরী গায়ক! ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, ভরা মঞ্চে অনুষ্ঠান চলাকালীন এক মহিলা নৃত্যশিল্পীর সঙ্গে অভব্য আচরণ করছেন ধনঞ্জয়। হাত ধরে টানা- হেঁচড়া করছেন। তরুণী সেখান থেকে পালানোর চেষ্টা করলেই তাঁর পিছনে ছুটে যান ধনঞ্জয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৭, ২০২৬, ১৯:৫৫

options
link
মহিলা ডান্সারকে কোলে তুলে দর্শকের ভিড়ে ছুঁড়ে দিলেন ভোজপুরী গায়ক! ভিডিও ঘিরে তুমুল বিতর্ক
মহিলা নৃত্যশিল্পীকে কোলে তুলে দর্শকদের ভিড়ে ছুঁড়ে দিলেন ভোজপুরী গায়ক। ছবি: এক্স।

ভরা মঞ্চে এক মহিলা নৃত্যশিল্পীকে কোলে তুলে দর্শকদের ভিড়ে ছুঁড়ে ফেলে দিলেন ভোজপুরী গায়ক ধনঞ্জয় শর্মা। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে। ধনঞ্জয়ের নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।

Advertisement

ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, ভরা মঞ্চে অনুষ্ঠান চলাকালীন এক মহিলা নৃত্যশিল্পীর সঙ্গে অভব্য আচরণ করছেন ধনঞ্জয়। হাত ধরে টানা- হেঁচড়া করছেন। তরুণী সেখান থেকে পালানোর চেষ্টা করলেই তাঁর পিছনে ছুটে যান ধনঞ্জয়। এরপরই তাঁকে কোলে তুলে দর্শকদের ভিড়ে ছুঁড়ে ফেলেন তিনি। কোনওমতে নিজেকে সামলে কিছু সময় পর ফের মঞ্চে উঠে আসেন ওই তরুণী। ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। ধনঞ্জয়ের এহেন আচরণে ক্ষুব্ধ হয় নেটিজেনরা। ব্যাপক সমালোচনারও শিকার হন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ প্রসঙ্গে ধনঞ্জয় সমাজমাধ্যমে একটি বার্তায় বলেন, “মানুষজন সম্পূর্ণ ঘটনাটি জানেন না। কোরিওগ্রাফ অনুযায়ী, গান চলাকালীন নৃত্যশিল্পীদের সঙ্গে আমার ধাক্কা খাওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা তা করেননি। উলটে তাঁরা আমাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এর মাঝেই একজন মডেল আমাকে লাথি মারতে শুরু করেন। এটা কী ধরনের আচরণ!” তিনি আরও বলেন, “নৃত্যশিল্পীকে ছুঁড়ে ফেলার কোনও উদ্দেশ্য ছিল না। ভুলবশত এটা হয়ে গিয়েছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.