সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও এক নির্ভয়াকে যন্ত্রনায় হার মানতে দেখল ভারত৷ বিহারের ২১ বছরের এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল বৃহস্পতিবার৷ বিহারের মোতিহারিতে ঘটনাটি ঘটে৷ তরুণীর অভিযোগ, তাঁকে গণধর্ষণ করা হয়৷ বন্দুক দেখিয়ে তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে জানা গিয়েছে৷ শুধু তাই নয়, ধর্ষণের সময় অভিযুক্তরা তাঁর যৌনাঙ্গে পিস্তল এবং কাঠ জাতীয় পদার্থ ঢুকিয়ে দেয় বলেও অভিযোগ৷
এই ঘটনায় গুরুতর যখন হন তিনি৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন৷ তাঁর অভিযোগ, অভিযুক্ত তাঁকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে৷ বন্দুকের নলের সামনে তাঁকে ধর্ষণ করা হয়৷ এরপর, অভিযুক্তর পরিবারের লোকজন ঘটনাস্থলে হাজির হয়ে তাকে আরও হেনস্তা করে, এমনটাই তাঁর অভিযোগ৷ পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে৷ যদিও ধর্ষিতার বাবার দাবি, পুলিশ এই ঘটনায় বিশেষ কোনও সক্রিয়তা দেখাচ্ছে না৷
সর্বশেষ খবর
-
জগন্নাথের মতোই স্নানযাত্রা কালীঘাটেও, জ্যৈষ্ঠ পূর্ণিমায় মিলল শাক্ত-বৈষ্ণব ধারা
-
‘সংঘে ভালো মানুষের অভাব’, কৈলাসের মন্তব্যে তুঙ্গে বিতর্ক
-
কঠিন লড়াই ব্রাজিল-পর্তুগালের, চ্যালেঞ্জের মুখে আর কোন দেশ? দেখুন রাউন্ড অফ ৩২-এর পূর্ণ সূচি
-
প্রশ্ন ফাঁসের জেরে স্থগিত মহারাষ্ট্র টেট! ‘তোলাবাজিতে পরিণত শিক্ষাব্যবস্থা’, বিজেপিকে তোপ রাহুলের
-
দক্ষিণের ৬ জেলায় কমলা সতর্কতা, উত্তরে লাল! নামতে পারে ধসও, আশঙ্কা হাওয়া অফিসের