রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) জনাকীর্ণ হয়ে পড়েছে। এখন এখানে ভালো মানুষের অভাব রয়েছে। মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের এহেন মন্তব্যে তুঙ্গে বিতর্ক। তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস।
শনিবার ভোপালে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কৈলাস। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আরএসএস একটি বিশাল সংগঠনে পরিণত হয়েছে। এর ফলে একদল সুবিধাবাদী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই সংগঠনে ঢুকে পড়েছে। বিশেষ করে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পরই এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে।” তিনি আরও বলেন, “সংঘে এখন বহু লোকসমাগম হয়েছে। আমার সঙ্গে বহু সরকারি আধিকারিকের কথা হয়েছে। সেখান থেকে বোঝা যায়, বিজেপি ক্ষমতায় আসার পর প্রত্যেকেই সংঘের সমর্থক হয়ে উঠেছে। সংগঠনটির সম্প্রসারণ ও মতাদর্শের প্রসার ঘটলে সংগঠনে থাকা লোকজনের গুণমান হ্রাস পায়।”
আরও পড়ুন:
কৈলাসের কথায়, “আরএসএস-এ এখন ভালো মানুষের অভাব রয়েছে। আগে অনেক ভালো মানুষজন ছিলেন। কিন্তু ভিড় বাড়ার কারণে সেই সংখ্যা কমে গিয়েছে। এটা ঠিক যে, সংগঠনের বিস্তার ঘটছে, আদর্শ ছড়িয়ে পড়ছে। কিন্তু ভালো মানুষ না থাকলে সেই আদর্শের মূল্য কী? বিষয়টি আমাদের ভাবা দরকার।” বিজেপি মন্ত্রীর এহেন মন্তব্যকে হাতিয়ার করেছে হাত শিবির। কংগ্রেস নেতা কে কে মিশ্র বলেন, “কৈলাসের মন্তব্যে সত্যতা রয়েছে। ক্ষমতার সঙ্গে কর্মীরা প্রায়ই নিজেদের রূপ বদলান।”
সর্বশেষ খবর
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট