Bihar

বিহারে ভরা রাস্তায় পোশাক ছিঁড়ে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা! বাধা না দিয়ে ভিডিও তুলল জনতা

বিজেপি শাসিত রাজ্যে মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৪:২৭

options
link
বিহারে ভরা রাস্তায় পোশাক ছিঁড়ে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা! বাধা না দিয়ে ভিডিও তুলল জনতা
প্রতীকী ছবি

ফের ন্যক্কারজনক ঘটনা বিজেপি জোটশাসিত ডবল ইঞ্জিনের রাজ্যে। লজ্জাজনক ও মর্মান্তিক ঘটনা বিহারে (Bihar)। নালন্দা জেলার নুরসরাই থানার অধীনস্থ একটি গ্রামে তিনজন পুরুষ এক বিবাহিত মহিলাকে প্রকাশ্যেই শ্লীলতাহানির পর গণধর্ষণের চেষ্টা করে। তবে তার চেয়েও বিপজ্জনক, তাতে বাধা না দিয়ে ঘটনার ভিডিও করতেই ব্যস্ত ছিল প্রত্যক্ষদর্শী জনতা। পরে চাপের মুখে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ২৬ মার্চের হলেও ভিডিও ভাইরাল হওয়ার পর সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, নির্যাতিতা বিবাহিতা মহিলা তঁার বাবার বাড়িতে থাকছিলেন। ২৬ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে তিনি বাজার সেরে ফেরার পথে তিনজন অভিযুক্ত তঁাকে জাপটে ধরে বলে অভিযোগ। তিনি বাধা দিলে তারা তঁাকে মাটিতে ফেলে দেয়, তঁার পোশাক ছিঁড়ে ফেলে। মহিলা প্রতিরোধ করেন এবং চিৎকার করে সাহায্য চান। কিন্তু অভিযুক্তরা তাতে কান দেয়নি। এদিকে মহিলার চিৎকারে ঘটনাস্থলে ভিড় জমে যায়। কিন্তু তাদের সামনেই মহিলাকে গণধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। উপস্থিত জনতা অপরাধে বাধা দেওয়ার পরিবর্তে, এই অশালীন আচরণের ভিডিও তুলতেই ব্যস্ত ছিল।

Advertisement

এবং পরে সেটি কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্ট করে দেয়। সেটি নজরে আসতেই স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশের উপর চাপ তৈরি হয়। তড়িঘড়ি আসরে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের পরিচয় জানা গিয়েছে। তারা হল পাচু যাদব ওরফে পুনা যাদবের ছেলে অশোক যাদব এবং প্রয়াত হরিহর মাহতোর ছেলে মাতলু মাহতো ওরফে নবনীতকুমার নরোত্তম। নালন্দা জেলার নুরসরাই থানার অন্তর্গত অজয়পুর গ্রামের এই দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। একজন এখনও ফেরার। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর ৭৪/৭৫/৭৬/১১৫(২)/১২৬(২)/৩(৫) ধারায় একটি মামলা নথিভুক্ত করেছে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। সামাজিক মাধ্যমে অভিযুক্তদের বাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দেওয়ার দাবিও তুলেছেন অনেকে। বিজেপি শাসিত রাজ্যে মহিলা ও শিশুদের নিরাপত্তা নিয়েও নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.