সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির জাতীয় মুখপাত্র শাইনা এনসিকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করলেন মুম্বইয়ের সাইবার অপরাধদমন শাখার গোয়েন্দারা। অবাক করা বিষয়, জয়ন্তকুমার সিং নামে ওই বিজেপিকর্মী উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। শাইনা জানিয়েছেন, ‘নিজের সম্মানের খাতিরেই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। এসব ক্ষেত্রে মহিলারা অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন। পুলিশের কাছে যেতেও সংকোচবোধ করেন। তবে আমি চাই, সবাই এধরনের পরিস্থিতির মোকাবিলা করতে এগিয়ে আসুক।’
[অনুমতি না নিয়ে ট্রেনে মহিলার ছবি তুলল যুবক, তারপর…]
শাইনার অভিযোগের ভিত্তিতে ওই বিজেপিকর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং আইটি আইনের ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। শাইনা পুলিশকে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ মারফত প্রচুর অশালীন মেসেজ পাঠানো হয়েছিল তাঁকে। সেই মোবাইল নম্বরটিও পুলিশকে জানিয়েছিলেন শাইনা।
একইরকম আরও একটি ঘটনায় শিব সেনা ও এনসিপি নেত্রীকে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগে মুম্বইয়ের ভিলে পার্লে থানার পুলিশ জলগাঁও থেকে একজনকে গ্রেপ্তার করেছে।
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র