Jammu and Kashmir

ভূস্বর্গে ভোটের লড়াই, প্রথম দফায় ৪৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

প্রথম তালিকায় জম্মু ও কাশ্মীরে ৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১৪:০২

options
link
ভূস্বর্গে ভোটের লড়াই, প্রথম দফায় ৪৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

বুদ্ধদেব সেনগুপ্ত: জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সোমবার বিজেপির প্রকাশিত তালিকায় মোট ৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ১৪ জন মুসলিম প্রার্থীকে এবার টিকিট দিয়েছে বিজেপি।

Advertisement

২০১৯ সালে বিশেষ মর্যাদা হারানো ও জম্মু ও কাশ্মীর দু’ভাগে বিভক্ত হওয়ার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে। তিন দফায় জম্মু ও কাশ্মীরে ৯০ টি আসনে হতে চলেছে নির্বাচন। সেদিকে নজর রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গতকাল দিল্লিতে বৈঠকে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ অন্যান্য নেতৃত্বরা। সেই বৈঠকের পর সোমবার সকালে ৪৪ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। যেখানে প্রথম দফার ১৫ আসন, দ্বিতীয় দফার ১০ আসন এবং তৃতীয় দফার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হাসপাতালেই চিকিৎসককে সপাটে চড় মদ্যপ রোগী ও পরিজনের! ফের প্রশ্নের মুখে নিরাপত্তা]

জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। সেই নির্বাচনে ২৫টি আসনে জয় পায় বিজেপি, ২৮টি আসন জেতে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ১৫টি এবং কংগ্রেস ১২টি আসন জেতে। বিজেপি ও পিডিপি জোট বেঁধে সরকার গঠন করে। তবে শেষ পর্যন্ত সেই জোটের পরিণতি দেখেছে দেশ। এবারের নির্বাচনে ইতিমধ্যেই জোট ঘোষণা করেছে এনসি ও কংগ্রেস। যদিও এখনও পর্যন্ত জম্মু ও কাশ্মীরের ৯০ আসনে একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে পিডিপি। এরই মাঝে উপত্যকায় ৪৪ আসনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রকাশিত তালিকা অনুযায়ী, সোপিয়ান কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী জাভেদ আহমদ কাদরি, অনন্তনাগে প্রার্থী করা হয়েছে সৈয়দ ওয়াজাহাতকে, অনন্তনাগ পশ্চিমে মহম্মদ রফিক ওয়ানি।

Advertisement

[আরও পড়ুন: নবান্ন অভিযান নিয়ে সতর্ক প্রশাসন, কাল অশান্তি এড়াতে পথে ৪ হাজার পুলিশ]

এদিকে, বিজেপির পাশাপাশি গত রবিবার জম্মু ও কাশ্মীরের ৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও। উল্লেখ্য, ৯০ আসনের জম্মু ও কাশ্মীর বিধানসভায় কাশ্মীরে রয়েছে ৪৭টি আসন বাকি ৪৩টি আসন রয়েছে জম্মুতে। আগামী ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর মোট ৩ দফায় নির্বাচন হবে এখানে। ৪ অক্টোবর হবে ভোট গণনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.