বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিজেপি নেতার আপত্তিকর ছবি প্রকাশ্যে

ছবিগুলি প্রকাশ্যে এনেছেন অভিযোগকারী মহিলাই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০১৭, ০৯:৪৯

options
link
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিজেপি নেতার আপত্তিকর ছবি প্রকাশ্যে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৩২ বছর ধরে সহবাস। ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে।  অভিযোগকারী মহিলার সঙ্গে তোলা আপত্তিকর অবস্থার ছবিও ভাইরাল। বিচারের আশায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া মহিলা নিজেই প্রকাশ্যে এনেছেন ওই ছবি। অভিযুক্ত সওরন সালারিয়া পাঞ্জাবের দাপুটে বিজেপি নেতা। চলতি বছরে গুরদাসপুর উপনির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন তিনি।

Advertisement

[গুলবার্গ সোসাইটি দাঙ্গা মামলায় মোদিকে ক্লিনচিট গুজরাট হাই কোর্টের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, ১৯৮২ সাল থেকে ৪৫ বছরের ওই মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে সওরনের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন বিজেপি নেতা। প্রথমে মহিলার জন্য একটি ভাড়া ঘরের বন্দোবস্ত করে দেন সওরন। পরে একটি ফ্ল্যাট কিনে দেন তিনি। সেখানেই গত ৩২ বছর ধরে মহিলার সঙ্গে সহবাস করেছেন অভিযুক্ত। বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। যা তিনি রাখেননি। শেষে ২০১৪ সালে মহিলা ধর্ষণের মামলা দায়ের করেন ওই নেতার বিরুদ্ধে। মামলা সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। নিজের বক্তব্যের স্বপক্ষে বিজেপি নেতার সঙ্গে নিজের ঘনিষ্ঠ সময়ের ছবি প্রকাশ্যে এনেছেন মহিলা।

Advertisement

Untitled-1

[স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে অবৈধ প্রেমিককে খুন স্বামীর]

বিজেপি প্রার্থীর এই যথেচ্ছ যৌনাচারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। বিরোধী দলের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে এ কথা নির্বাচন কমিশনের কাছে লুকিয়ে গিয়েছেন বিজেপির উপনির্বাচনের প্রার্থী। এই অভিযোগ খুব শিগগিরিই নির্বাচন কমিশনের কাছেও জানানো হবে। সওরনের ভোটে লড়ার অধিকার যেন না থাকে, সেই আরজি জানানো হবে কংগ্রেসের পক্ষ থেকে। এদিকে সওরনের দাবি, তাঁর উপর আনা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। উপনির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তিনি। সেই কারণেই এমনভাবে তাঁর সামাজিক সম্মান হানি করার চেষ্টা চলছে।

[হিন্দু ভাইয়ের ক্যানসার, মহরমের শোভাযাত্রা বাতিল করে খরচ জোগালেন মুসলিমরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.