সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি৷ নির্বাচনী লড়াইয়ে ধর্মীয় ভাবাবেগকে অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্যই রাহুলের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ শুক্রবার বিজেপি’র একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের কাছে গিয়ে কংগ্রেস সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানায়৷
সম্প্রতি, সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল নির্বাচনে শক্তি বৃদ্ধির স্বার্থে ধর্মীয় ভাবাবেগকে কোনওভাবেই ব্যবহার করা যাবে না৷ ধর্ম থেকে নির্বাচনকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে৷ কিন্তু আদালতের সেই রায়ের বিরুদ্ধে গিয়েই বারংবার ধর্ম নিয়ে বক্তব্য রাখছেন কংগ্রেসের রাজপুত্র৷ আর তাই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি৷
সম্প্রতি কংগ্রেসের হাত প্রতীককে ঈশ্বরের সঙ্গে তুলনা করে বিতর্কের সৃষ্টি করেছিলেন কংগ্রেস সহ-সভাপতি৷ গত বুধবার এক সভায় বক্তব্য রাখার সময় রাহুল বলেন, কংগ্রেসের হাত চিহ্ন তাঁর কাছে ঈশ্বর স্বরূপ৷ আর এরপরেই তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়৷ ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি৷
@BJP4UP hs filed complaint wid CEO UP ag @INCIndia & Sh Rahul Gandhi for violating the provisions of RP Act, MCC & guidelines of Hon’ble SC pic.twitter.com/tP28mMiPfz
— Bhupender Yadav (@byadavbjp) January 13, 2017
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১