সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের উপহারে স্ত্রীকে চমকে দিতে চেয়েছিলেন৷ স্ত্রীও জন্মদিনের উপহার পেয়ে চমকে দিলেন৷ স্ত্রীর জন্য উপহার হিসেবে বিজেপি বিধায়ক কিনেছিলেন ৫.৫ কোটি টাকার গাড়ি৷ আর সে গাড়ি চড়তে গিয়ে প্রথমেই অটোয় ধাক্কা দিয়ে বিধায়ককে হতবাক করে দিলেন স্ত্রী৷
ঘটনা মহারাষ্ট্রে৷ বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা স্ত্রী’র হাতে জন্মদিনে তুলে দিয়েছিলেন বিলাশবহুল গাড়ি৷ উপহারের বহরে স্ত্রী সুমন মেহতা যে দারুণ খুশি ছিলেন তা বলাই বাহুল্য৷ প্রায় তক্ষুণি তিনি গাড়িটি চালাবেন বলে ওঠেন৷ গাড়িতে ওঠার আগের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিধায়ক নিজেই৷ কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ির নিয়ন্ত্রণ হারান সুমন৷ সাধারণ টার্ন নিতে গিয়ে দাঁড়িয়ে থাকা এক অটোয় নতুন গাড়ি নিয়ে ধাক্কা দেন তিনি৷
স্ত্রী’র ড্রাইভিংয়ের হাত নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন বিধায়ক৷ প্রায় ১৮ বছর ধরে সুমন নাকি স্টিয়ারিংয়ে হাত পাকিয়েছেন, এমনটাই দাবি বিধায়কের৷ নামী দামী গাড়ি হামেশাই চালিয়ে থাকেন তিনি৷ সেই তিনি যে কী করে জন্মদিনে পাওয়া গাড়ি প্রথমবার চালাতে গিয়েই বিপাকে পড়লেন তা ভেবে পাচ্ছেন না বিধায়ক! জন্মদিনের এই বিপত্তি দেখে আর কথা বাড়াননি অটোচালকও৷ তাঁকে অবশ্য ক্ষতিপূরণও দিয়ে দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের